‘‌আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন’‌, সাগর থেকে মোদিকে পরামর্শ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার সাগর থেকে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই বিজেপিকে তুলোধনা করেন তিনি। নির্বাচনী প্রচারে এসে দিল্লির বিজেপি নেতাদের বক্তব্য মাঝে মাঝে লাগামহীন হয়ে পড়ছে। কেউ কেন্দ্রের নাম ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না, কেউ শাসকদলকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে ফেলছেন। আর সেই তালিকায় এবার প্রধানমন্ত্রীর নামও জুড়ে গেল। তাই আজ দক্ষিণ ২৪ পরগনার সাগরের সভা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ বাঁকুড়ায় জনসভা করেন প্রধানমন্ত্রী। ভোটগ্রহণের আগে থানায় আত্মসমপর্ণ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নিশানায় ছিল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ার নির্বাচনী সভা থেকে মোদি বলেন, ‘সব সিন্ডিকেট, গুন্ডাদের শেষ বার বলছি, ২৯ এপ্রিলের আগে নিজের নিজের থানায় আত্মসমর্পণ করুন।’ সেটারই জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ, ‘‌প্রধানমন্ত্রী এসে বলেছেন সবাইকে জেলে ঢুকিয়ে দেব। আমি প্রধানমন্ত্রীকে বলব, আপনি শান্ত হোন, মাথা ঠান্ডা রাখুন। আপনি আমার থেকে বয়সে অনেক বড়। আপনার প্রতি পূর্ণ মর্যাদা ও সম্মান রেখে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাংলার সবার মুখ্যমন্ত্রী, আপনিও দেশের সবার প্রধানমন্ত্রী। মাথা ঠান্ডা রাখুন।’‌

অন্যদিকে আজ দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে এক বিরাট জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে গিয়ে অভিষেকের কটাক্ষ, ‘‌আমি প্রধানমন্ত্রীকে বলব, আপনি শান্ত হন। মাথা ঠান্ডা রাখুন। এখন বুঝে গিয়েছে, এসআইআর করেও হচ্ছে না। এখন বুঝে গিয়েছেন, এসআইআর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন—সবাইকে কাজে লাগিয়েও ল্যাজেগোবরে হচ্ছে। বলে দিয়েছে এই বাংলার জনতা, এই বাংলায় ফের ক্ষমতায় মমতা।’‌

এছাড়া আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় এই কেন্দ্রে ভোট। দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি। এখান থেকেই বাংলার বকেয়া টাকা ও আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে অভিষেকের তোপ, ‘‌বাংলাকে যদি সত্যিই ভালবাসেন, তা হলে বকেয়া টাকা মানুষের কাছে পৌঁছে দিন। যদি সত্যিই বাংলার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হয়, ভোটের পরে কেন? এখন তো কেন্দ্রীয় সরকারে আপনি রয়েছেন, মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠান, যুবকদের অ্যাকাউন্টে টাকা পাঠান, মৎস্যজীবীদের অ্যাকাউন্টে টাকা পাঠান। এখনও ১০ দিন আছে। কেউ কেউ ‘জয় বাংলা’ স্লোগান শুনে দাঁত–নখ বার করে লাফিয়ে পড়ছে। পাগল হয়ে যাচ্ছে। পাগলা কুকুরের মত ঘেউ ঘেউ করছে বিজেপি নেতাদের কেউ কেউ। এতেই বোঝা যায় এদের পরাজয় অনিবার্য। কেউ আটকাতে পারবে না।’‌

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা