‘পবিত্রকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু’‌, নন্দীগ্রামে আশ্বাস অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার হটস্পট নন্দীগ্রামে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে পবিত্র করকে। এখানে রোজই টানটান প্রচার হচ্ছে। আর সেখানেই নির্বাচনী জনসভা থেকে বড় আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আগামী ২৩ এপ্রিল মোট ১৫২ আসনে ভোট। এখন শেষবেলার প্রচার তুঙ্গে উঠেছে। নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি, হলদি নদীর উপর সেতু। এখানে বিজেপির বিধায়ক থাকলেও তা করার উদ্যোগ নেয়নি। এবার সেই দাবি পূরণ করার আশ্বাস দিলেন অভিষেক।

এদিকে নন্দীগ্রামে শেষবেলার প্রচারে এসে বড় আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামবাসীর উদ্দেশে আশ্বাস দিলেন, ‘এখানে আপনারা পবিত্র করকে জেতালে আমি কথা দিচ্ছি, ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতুর শিলান্যাস করে দেব। কথা দিলে আমরা কথা রাখি। আজ কথা দিয়ে গেলাম। ৪ মে তারিখের পরই কাজ শুরু হয়ে যাবে।’‌ আসলে হলদি নদীর উপর একটি স্থায়ী সেতু নন্দীগ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি। গত ৫ বছরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক থাকাকালীন এই নিয়ে কথা বললেও কাজ এতটুকু এগোয়নি। স্থানীয় বাসিন্দাদের কিছুটা চাপা ক্ষোভও ছিল। সেটাই আজ পূরণ করার আশ্বাস দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আশ্বাসে আপ্লুত নন্দীগ্রামের জনতা। আর স্থানীয় সূত্রে খবর, ভোটপ্রচারের শেষবেলায় তৃণমূল সেনাপতির এই আশ্বাস বাস্তবে হলে নন্দীগ্রামের মানুষজনের অনেক উপকার হবে। দীর্ঘদিনের সেতুর দাবি পূরণ হবে ৪ মে তারিখের পর। এখানে আগে বেশ কয়েকটি সেবাশ্রয় শিবির করে সাড়া ফেলে দিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তখন এটাকে কটাক্ষ করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক। এখন তিনি আবার এখান থেকেই প্রার্থী হয়েছেন। আর নন্দীগ্রামে ভূমিপুত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এখন এই কেন্দ্র হটস্পট হয়ে উঠেছে। তার মধ্যে এই আশ্বাস নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

এছাড়া তৃণমূল প্রার্থী পবিত্র করের হয়ে প্রচার করে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। শুভেন্দু অধিকারীকে এখানে বিঁধেছেন অভিষেক। এখান থেকে অভিষেকের তোপ, ‘‌এখানে গত ৫ বছরে যিনি বিধায়ক ছিলেন, কোনও কাজ করেননি। আমাদের নেত্রী সর্বদা নন্দীগ্রামের কথা ভেবেছেন, এখানকার মানুষের উন্নয়নের কথা ভেবেছেন। নন্দীগ্রাম তৃণমূলের কাছে অন্য আবেগ। এখানকার স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা দেখে আমি যখন সেবাশ্রয় শিবির চালু করলাম, তখনও তিনি যথেষ্ট বাধা তৈরি করেছিলেন, খোঁচা দিয়েছিলেন। তার সেবাশ্রয় শিবিরের সাফল্য দেখে তিনি নকল করা শুরু করলেন। কী লাভ এসব করে? আপনারা এবার পবিত্রকে জেতান। আমি কথা দিচ্ছি, ৫০ দিনের মধ্যে আপনাদের দাবি মতো হলদি নদীর উপর সেতু তৈরি করে দেব।’‌

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির