বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ অপরা মেহতা। অভিনয় জীবনে সাফল্যের শিখরে পৌঁছালেও ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্যের পর স্বামী দর্শন জারিওয়ালার সঙ্গে আলাদা হয়ে যান তিনি। তবে আইনি বিচ্ছেদ না হলেও আজও একাই জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি দ্বিতীয় বিয়ে না করার কারণ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, দাম্পত্য এবং দ্বিতীয় বিয়ে নিয়ে অকপটে কথা বলেন অপারা মেহতা। ১৯৮০ সালে অভিনেতা দর্শন জারিওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু ২০০৩ সালে প্রায় ২৩ বছরের সংসার জীবনের পর দর্শন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং সংসার ছেড়ে চলে যান। যদিও তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে অপারা জানান, বিচ্ছেদের পর তড়িঘড়ি করে নতুন সম্পর্কে জড়ানো বা বিয়ে করার পক্ষে তিনি নন। তাঁর মতে, প্রথম সম্পর্ক যদি সফল না হয়, তাহলে দ্বিতীয় সম্পর্ক সফল হওয়ারও কোনও নিশ্চয়তা নেই। তিনি বলেন, একজন মহিলা বা পুরুষ দু’জনেরই ভালোবাসা এবং শারীরিক ঘনিষ্ঠতার প্রয়োজন থাকতে পারে, কিন্তু সেই কারণেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া জরুরি নয়। অভিনেত্রীর কথায়, অনেক বছর একজন মানুষের সঙ্গে জীবন কাটানোর পর অন্য কাউকে সেই জায়গায় গ্রহণ করা সহজ নয়। তাই তিনি মনে করেন, সম্পর্কের সমাপ্তি মানেই নতুন বিয়ের দিকে ছুটে যাওয়া উচিত নয়। সময় নিয়ে নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

অপারা আরও জানান, একদিন কোনও কিছু না জানিয়েই তাঁর স্বামী সংসার ছেড়ে চলে যান। এত বছর কেটে গেলেও তিনি এখনও মনে করেন চাইলেই দর্শন ফিরে আসতে পারেন। তাঁর জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা রয়েছে। আবার তিনি এও বলেন, সেই প্রত্যাবর্তনের সম্ভাবনা হয়ত আর নেই। স্বামীর থেকে আলাদা হওয়ার পর মেয়েকে একাই বড় করেছেন অপারা মেহতা। একই সঙ্গে নিজের অভিনয়জীবনও সফলভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন। তিনি আরও জানান, দাম্পত্যে দূরত্ব তৈরি হলেও শাশুড়ির সঙ্গে তাঁর সম্পর্ক আজও আগের মতোই আন্তরিক এবং অটুট রয়েছে।

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা