‘‌ধর্মের ভিত্তিতে নয় কর্মের ভিত্তিতে লড়াই করতে হবে’‌, রায়নার সভায় বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, রবিবার রায়না থেকে নির্বাচনী জনসভা করে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রায়নার মাটিতে বড় কোল্ড স্টোরেজ করার কথা জানিয়ে দিলেন তিনি। কৃষকদের স্বার্থে তা করা হবে বলে আশ্বাস দেন তিনি। তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে রাজ্যে ৫০টি হিমঘর করার কথা রয়েছে। সেখানের একটি রায়নায় হবে বলে কথা দিলেন অভিষেক। একইসঙ্গে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য হয়েছে মোদি সরকারের দৌলতে বলে অভিযোগ তাঁর। দলের কোনও কোনও ব্যক্তি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলকে দুর্বল করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

এদিকে ধর্ম নিয়ে বিজেপি যে বিভাজন করে তাও তুলে ধরেন তৃণমূল সাংসদ। তাই ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি না করার আর্জি জানান অভিষেক। আর কয়েকজন নেতা–কর্মীকে সতর্কও করে দেন তিনি। এই বিষয়ে বিজেপিকে অভিষেকের তোপ, ‘‌ধর্মের ভিত্তিতে নয় কর্মের ভিত্তিতে লড়াই করতে হবে। এই লড়াই মানুষের অধিকারের লড়াই। তাই যারা আপনাদের বারবার লাইনে দাঁড় করিয়েছে তাদের জবাব দিতে হবে লাইনে দাঁড়িয়েই। অনেক অপমান করা হয়েছে আপনাদের। এবার সুযোগ এসেছে হাতে আপনাদের। গণতান্ত্রিকভাবে বদলা নিন। আমাদের সরকার অনেক কাজ করেছে আপনাদের জন্য। আর ওরা কিছুই করেনি। এখন সিপিএমের সন্ত্রাস অতীত। ২০০৯ সালে মাধকডিহিতে সন্ত্রাস চালিয়েছিল। সেখানকার মা–বোনেরা সিপিএমকে তাড়িয়েছে।’‌

 

অন্যদিকে কৃষক থেকে সাধারণ মানুষ সকলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করেছে এবং আরও করবে বলে আশ্বাস দেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর এখানেই অভিষেক বলেন, ‘‌আমাদের ইস্তেহারে গোটা রাজ্যে ৫০টি হিমঘর করার কথা রয়েছে। তার মধ্যে রায়নায় একটি বড় কোল্ড স্টোরেজ গড়ে তোলা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি। কৃষকদের স্বার্থে তা এখানে করা হবে। যাতে কৃষকরা সেখানে তাঁদের ফসল রাখতে পারেন। তৃতীয়বার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হয়েছিল তখন আপনারা ১৬–০ করেছিলেন। আপনাদের কাছে কৃতজ্ঞ। দল সবার উপর নজর রাখে। কয়েকটা জায়গায়, রাতের অন্ধকারে বিজেপির থেকে টাকা নিয়ে দলকে দুর্বল করার চেষ্টা করছে। ৪ তারিখ দেখা হবে। ৫০ হাজারের বেশি ভোটে জেতাতে হবে তৃণমূলকে।’‌

এছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে মোদি সরকারের নীতির জেরেই বলে অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। অভিষেকের তোপ, ‘‌মন্দিরা দলুই মাটির মেয়ে। তিনি দুবার নির্বাচিত জেলা পরিষদ মেম্বার। জনসেবার ক্ষেত্রে তিনি প্রগতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন। জনকল্যাণমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিজেপির প্রার্থীকে কেউ চেনে না। তিনি এমন দলের প্রতিনিধি যে দল বাংলার জনবিরোধী। রায়না বিধানসভায় ১০ কিলোমিটার রাস্তা হয়েছে গোতান থেকে কামারহাটি পর্যন্ত। এই অঞ্চলে মহাবিদ্যালয় হয়েছে, কিষাণমান্ডি হয়েছে। মোদি সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। লড়াই করতে চাইলে ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে করতে হবে। এখানে অনেক কৃষক ভাইরা রয়েছে। এই বিধানসভা কৃষি প্রধান এলাকা। গোবিন্দভোগ চালের রফতানি বন্ধ করেছে কেন্দ্র।’‌

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে জেরায় পাক চক্রের পর্দাফাঁস

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচন: গণনার শুরুতেই এগিয়ে গেলেন প্রশান্ত কিশোর

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু