ভোটের আগে একসঙ্গে কাজ করার বার্তা তৃণমূল নেতৃত্বের

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই লোকসভা ভোট। ভোটের আগে অন্তর্দন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দিল উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে জগদ্দল বিধানসভা বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কিন্তু এই দ্বন্দ্ব যে তৃণমূল নেতৃত্ব ভালোভাবে নিচ্ছে না, সেকথা জানিয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

এই প্রসঙ্গে ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানান, সাংসদ-বিধায়কের মধ্যে যে তরজা চলছে তা দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। দল দলের মতো চলবে। কারো ব্যক্তিগত ঈর্ষা বা মতামতের প্রশ্রয় দেবে না দল। সকলকে দলের সিদ্ধান্ত মেনেই আগামীদিনে চলতে হবে। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিতে হবে।

এদিন উত্তর ২৪ পরগনায় তৃণমূলের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠকে অর্জুন সিং ও সোমনাথ শ্যামকে কড়া বার্তা দিল জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন কোর কমিটির বৈঠকে সোমনাথ শ্যাম প্রবেশ করার পরই সভামঞ্চ ছেড়ে বেরিয়ে যান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা