Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধূপগুড়িতে চতুর্থ রাউন্ডে তৃণমূলে এগিয়ে ৩৬০ ভোটে

চলছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার পালা। চতুর্থ রাউন্ডের গণনার শেষে তৃণমূল এগিয়ে ৩৬০টি ভোটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যবাসীর নজর আটকে ধূপগুড়িতে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের(Dhupguri By Election 2023) ভোট গণনার পালা। সেই গণনার শুরুতেই পোস্ট্যাল ব্যালটে এগিয়ে থেকেই যাত্রা শুরু করে তৃণমূল(TMC)। যদিও দুই দফার পোস্ট্যাল গণনা শেষে লিড পেয়েছিল বিজেপি(BJP)। সেই লিড তাঁরা ধরে রাখে তৃতীয় রাউন্ড পর্যন্ত। সেই সময় গণনাকেন্দ্রের বাইরে বিজেপি কর্মীদের মধ্যে রীতিমত উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল। তাঁরা কার্যত প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে জয়ের উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন। কিন্তু সেই ছবিটাই বদলে গেল চতুর্থ রাউন্ডের গণনার শেষে। কেননা দেখা যাচ্ছে চতুর্থ রাউন্ডে তৃণমূল এগিয়ে গিয়েছে ৩৬০টি ভোটে।

এদিন গণনার শুরুর দিকে পোস্টাল ব্যালট গণনায় তৃণমূল এবং কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর তুলনায় অনেকটাই এগিয়ে যান বিজেপি প্রার্থী তাপসী রায়। তাপসী পান ৪১৮টি ভোট। সেখানে তৃণমূল প্রার্থী পান ১৬০টি ভোট। তৃণমূলের থেকে বেশি ভোট পান বাম প্রার্থী। পোস্ট্যাল ব্যালতের পরে শুরু হয় মূল ইভিএম কাউন্টিংয়ের পালা। সেখানে দেখা যায় প্রথম রাউন্ডে বিজেপি প্রার্থী দেড় হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। সেই সময় থেকেই বিজেপির নেতাকর্মী ও সমর্থকেরা কার্যত জয়ের উচ্ছ্বাস শুরু করে দেন। দ্বিতীয় রাউন্ডেও বিজেপি এগিয়ে যায় চা বলয়ের ভোটে। যদিও সেই সময় ব্যবধান কমে ১ হাজারের কিছু বেশি ভোটে দাঁড়ায়। দেখা যায় বানারহাট ব্লকের ৫টি চা বাগান এলাকায় তৃণমূলের থেকে বিজেপি ২৫৮১ ভোটে এগিয়ে রয়েছে। তাতেই বিজেপি কর্মী ও সমর্থকেরা দাবি করতে থাকেন, তাঁরাই জিতবেন ধূপগুড়ির এই উপনির্বাচনে। যদিও সেই ছবিটাই বদলে যায় তৃতীয় রাউন্ডের শেষে।

তৃতীয় রাউন্ডের শেষে দেখা যায় বিজেপি প্রার্থী তাপসী রায়ের থেকে ১০০’র কিছু বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। সেই সময় তৃণমূল শিবিরে সবুজ আবিরের জয়টিকা পড়তে দেখা যায় দলের কর্মী সমর্থকদের মধ্যে। চতুর্থ রাউন্ড শেষেও দেখা যায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। ব্যবধান ৩৬০টি ভোটের। তবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও যেটা নজর পড়ছে সেটা হল, বাম ও কংগ্রেস প্রার্থী অতি নগণ্য ভোট প্রাপ্তি। কার্যত একুশের বিধানসভা নির্বাচনের পরে পরেই রাজ্যে অনুষ্ঠিত আরও বেশ কিছু উপনির্বাচনে দেখা গিয়েছিল বিজেপিকে পিছনে ফেলে উঠে আসছে বামেরা। সাগরদিঘীতে তো বাম-কংগ্রেস প্রার্থী জয়ীও হয়েছিলেন। সেই হিসাবে এবারে অনেকেই তাকিয়ে ছিল বাম-কংগ্রেস শিবিরের প্রার্থীর দিকে। কিন্তু এখনও পর্যন্ত উঠে আসা ট্রেন্ড বলছে, তৃণমূল বিরোধী ভোট পড়েছে বিজেপিরই বাক্সে।

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ