ছাব্বিশে কত আসন পাবে তৃণমূল? ফুরফুরে মেজাজে জানালেন কেষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : বিধানসভা নির্বাচনের আগে পেশ হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট। এই বাজেটে কল্পতরু হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছেন। লক্ষীর ভান্ডার যে ভোট বাক্সে বড় প্রভাব ফেলে তা এক কথায় স্বীকার করে নেন শাসক থেকে বিরোধী সকলেই। আসন্ন বিধানসভা নির্বাচনে এবার কি সেই লক্ষ্মীর ভান্ডারকেই হাতিয়ার করতে চাইছে ঘাসফুল শিবির? রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বরাদ্দ বাড়ার পরেই ফুরফুরে মেজাজে বীরভূমে দেখতে পাওয়া গিয়েছে কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলকে।

বিধানসভা নির্বাচনে কত আসন পাবে তৃণমূল, সেটা অনুব্রত মণ্ডল জানিয়ে দিয়েছেন। বাজেট পেশের পরে অনুব্রত মণ্ডল বলেছেন, আসন্ন নির্বাচনে তৃণমূল ২৩০ থেকে ২৫০ আসন পাবে। রাজ্য বাজেটে সবথেকে বেশি খুশি হয়েছেন মহিলারা। তাই বাজেট পেশ হওয়ার পরেই মিষ্টি বিলি করেছেন অনুব্রত মণ্ডল। মিষ্টি বিলির ফাঁকে নির্বাচনে তৃণমূলের জয়জয়কারের কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায় উঠে এসেছে কেন্দ্রীয় বাজেটে উঠে এসেছে বাংলার সঙ্গে বঞ্চনার কথা। কেন্দ্রীয় বাজেটে বাংলার জায়গা তেমন হয়নি, এমন অভিযোগ আগেই করেছেন মুখ্যমন্ত্রী। এবার অনুব্রত মণ্ডলও একই কথা বললেন।

তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে সাধারণ মানুষ, বেকার ছেলেমেয়ে, দিনমজুর,লক্ষ্মীর ভান্ডার,আশা কর্মী, সরকারি কর্মীরা সুবিধা পেতে চলেছেন। টাকা বেড়েছে  সিভিক ভলান্টিয়ারদেরও। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য চিন্তা ভাবনা করেন। তিনি সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার