২০২৬ সালের বিধানসভা ভোটে ২৪০ আসন পাবে তৃণমূল, আত্মপ্রত্যয়ী অভিষেক

রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ায় জনসংযোগে অংশ নেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Share:

নিজস্ব প্রতিনিধি, চোপড়া: ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস কত আসন পাবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই ভবিষ্যদ্বাণী অক্ষরে-অক্ষরে ফলে গিয়েছিল। রবিবার ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জনসংযোগে বেরিয়ে ফের ২০২৬ সালের বিধানসভা ভোটে দল কত আসন পাবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়ে দিলেন, ‘২০২৬ সালের বিধানসভা ভোটে তৃণমুল কংগ্রেস ২৪০ আসন পাবে।’

এদিন উত্তর দিনাজপুরের চোপড়ায় ঘুরে ঘুরে জনসংযোগের পরে জনসভা করেন অভিষেক। তাঁর জনসভায় উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। ওই জনসভায় তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেন, ‘তৃণমূলকে হারানো, হঠিয়ে দেওয়া সহজ নয়। জন দিন যাচ্ছে, মানুষের জনসমর্থন বেড়েছে। তাই ২০১১ সালে যেখানে দল ১৮৪টি আসনে জিতেছিল, সেখানে ২০১৬ সালে জিতেছে ২১১টি আসনে। গত বার ২০২১ সালে আসন বেড়ে হয়েছে ২১৪। আর ২০২৬ সালে ২৪০টি আসনে জিতব আমরা। কেননা, যতই কু‍ৎসা ও অপপ্রচার চলুক না, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থাশীল।’

গরুপাচার আর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআইয়ের মতো দুই কেন্দ্রীয় সংস্থা তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার রাস্তায় হাঁটছে বলে অভিযোগ উঠেছে। এদিন মোদি সরকারের ‘প্রভুভক্ত ভৃত্যে’ পরিণত হওয়া দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করে অভিষেক বলেন, ‘ইডি-সিবিআইকে দিয়ে চমকে-ধমকে কোনও লাভ হবে না। অন্য দল ভয় পেতে পারে। তৃণমূল কংগ্রেস এসবে ভয় পায় না। আমাকেও নোটিশ ধরিয়েছে। যত নোটিশ আসবে, আন্দোলনের ভাষা তত দৃড় হবে।’

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট