আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নন্দীগ্রামে তৃণমূল কর্মী-সহ পরিবারকে বেধড়ক মার, কাঠগড়ায় বিজেপি

নিজস্ব প্রতিনিধি: এক তৃণমূল কর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীর নাম, কিশোর দাস। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জামবাড়ি গ্রামের বাসিন্দা তিনি। অভিযোগ, বুধবার সকালে কিশোরবাবুর মা এবং স্ত্রীকে কয়েকজন বিজেপি কর্মী মারধর করেন। সকালে তিনি দেখেন তাঁর বাড়ি থেকে বেরোনোর রাস্তায় বেড়া দেওয়া রয়েছে। বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ায় তিনি সেই বেড়া সরাতে যান। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী এসে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। বেধড়ক মারধরের ফলে তাঁর দেহে একাধিক জায়গায় কেটে যায়। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহেশপুর হাসপাতালে চিকিৎসার পর নন্দীগ্রাম থানায় অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কিশোর দাস।

অন্যদিকে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পারিবারিক বিবাদ বলে দাবি করেছে গেরুয়া শিবির।

Published by:

Share Link:

More Releted News:

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ