ফের নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী , উদ্ধার রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী । ১৭ দিনের মাথায় ফের ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। বৃহস্পতিবার সকালে নিজের দোকানের কাছ থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ। এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। শাসক দলের তরফে জানান হয়েছে, অন্যত্র পিটিয়ে খুন করে মৃত অবস্থায়  দোকানে ফেলে গিয়েছে তৃণমূল কর্মীর  মৃতদেহ।  এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়ী। বয়স ৫২ বছর। তিনি গোকুলনগর পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চকের বাসিন্দা। বৃন্দাবন চকের বাজার এলাকায় চা-খাবারের দোকান রয়েছে মহাদেবের। স্থানীয়রা জানিয়েছেন,  বুধবার রাতে তিনি যখন দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন সেইসময় বেশ কয়েকজন  দুষ্কৃতী হামলা চালায় । এরপর থেকেই  খোঁজ মেলেনি মহাদেবের । বৃহস্পতিবার সকালে তাঁর দোকানের কাছ থেকেই উদ্ধার হয় রক্তাক্ত দেহ । এই ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

উল্লেখ্য, সম্প্রতি মন্দারমণিতে ঘুরতে গিয়ে হোটেলে উদ্ধার হয়েছিল আমডাঙার  আদহাটা পঞ্চায়েতের উপ প্রধানের স্বামী আবুল নাসারের ঝুলন্ত দেহ । সেই ঘটনায় গ্রেফতার অতাউর মণ্ডল ও তনুশ্রী মুখ্যপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা বর্তমানে রয়েছেন ৫ দিনের পুলিশি হেফাজতে । এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের খুন হল তৃণমূল নেতা ।  

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

সুন্দরবনে মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৪

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?