নন্দীগ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি ও অগ্নিসংযোগ, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

মঙ্গলবার ভোরে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়িতে বিজেপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল কর্মীর (TMC Worker) বাড়িতে বোমাবাজি ও অগ্নিসংযোগ (Fire) করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়িতে বিজেপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রামের বাসিন্দা তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জয় দাস (Sanjay Das)। মঙ্গলবার ভোরে সঞ্জয়ের বাড়িতে অগ্নি সংযোগ করে দুষ্কৃতীরা। একইসঙ্গে বেশকিছু বোমা ছোঁড়া হয় বাড়িগুলিকে লক্ষ্য করে। সঞ্জয়ের অভিযোগ, বিজেপি আস্রিত দুষ্কৃতীরা এই অগ্নিকান্ড ও বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। প্রসঙ্গত সঞ্জয় দাস সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁর দাবি, তৃবণমূলে যোগ দেওয়ায় প্রতিহিংসাবশত এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন সঞ্জয়। তাঁর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। কারা এই ঘটনার পেছনে রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে বিষয়টি নিয়ে নন্দীগ্রামের স্থানীয় তৃণমূল নেতা বাপ্পাদিত্য অর্ক জানান, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এভাবেই প্রতিহিংসা নিয়েছে বিজেপি। শান্ত নন্দীগ্রামকে অশান্ত করার চেষ্টা করছে তারা। রাতে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন ধরাচ্ছে। সঞ্জয় একসময় বিজেপি করত। কিন্তু বিজেপি যে মানুষ থেকে জনবিচ্ছিন্ন, তা বুঝতে পেরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। যদিও এই ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের