শনিবার রাজ্যজুড়ে বসছে জয়েন্ট পরীক্ষার আসর

এবার ১ লক্ষ ১ হাজারের বেশি পরীক্ষার্থী জয়েন্টে বসছেন। তার মধ্যে ৩২ হাজারের বেশি পরীক্ষার্থীই ভিন রাজ্যের। পরীক্ষাকেন্দ্রে লাগু থাকছে কোভিড বিধি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডের(Covid) ধাক্কা কাটিয়ে আরও একবার রাজ্যে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা(West Bengal Joint Entrance Exam)। এদিন অর্থাৎ শনিবার দুই দফায় এই পরীক্ষা নেওয়া হবে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, এবার ১ লক্ষ ১ হাজারের বেশি পরীক্ষার্থী জয়েন্টে বসছেন। তার মধ্যে ৩২ হাজারের বেশি পরীক্ষার্থীই ভিন রাজ্যের। এবার লাদাখ(Ladakh) থেকেও একজন পরীক্ষার্থী আসছেন। এটা বিরলতম ঘটনা বলেই তাঁর দাবি। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ রাজ্য, উত্তর ভারতের কিছু রাজ্য, গোয়া, দমন ও দিউ, আন্দামান ও নিকোবরের মতো রাজ্য থেকেও প্রচুর ছাত্রছাত্রী এবার পরীক্ষা দিতে আসছেন বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে ধরা পড়েছে দেশের অনান্য রাজ্যগুলি থেকে এ রাজ্যে পড়তে আসার ঝোঁক ক্রমশ বাড়ছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভিন্ন রাজ্য থেকে আগত পরীক্ষার্থীদের হার বৃদ্ধির ঘটনাই নয়, রাজ্যের প্রায় সব নামী বিশ্ববিদ্যালয়েই দেখা যাচ্ছে ভিন্ন রাজ্যের পড়ুয়াদের সংখ্যা ক্রমশ বাড়ছে।

এদিন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যে ১ লক্ষ ১ হাজারের বেশি পরীক্ষার্থী বসছেন তাঁদের জন্য মোট ২৭৭টি কেন্দ্রে(Exam Centre) পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এই কেন্দ্রগুলির মধ্যে দু’টি কেন্দ্র রয়েছে ত্রিপুরায় এবং একটি অসমে। বাকি ২৭৪টি কেন্দ্র এ রাজ্যেই। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসির পরীক্ষা চলবে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, চেষ্টা করা হয়েছে প্রতিটি পরীক্ষার্থীদের বাড়ি থেকে চার-পাঁচ কিলোমিটার দূরত্বের পরীক্ষাকেন্দ্রে সিট ফেলতে, যাতে তাঁদের যাতায়াতের অসুবিধা না হয়। একই সঙ্গে এদিনের পরীক্ষার জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা ডিভিশনকে, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া ও খড়গপুর ডিভিশনকে, কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে এবং রাজ্য পরিবহণ দফতরকে(Transport Department) পরিষেবা স্বাভাবিক রাখতে চিঠি দেওয়া হয়েছে।

একই সঙ্গে এদিন যাতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কোভিড বিধি কার্যকর থাকে সেই বিষয়েও লক্ষ্য রাখতে বলা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক পরে পরীক্ষা দিতে বলা হ্যেছে। কেউ মাস্ক না পরে এলে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তা দেওয়ার ব্যবস্থা থাকছে। গরমের কথা মাথায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রগুলিকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি ব্যবস্থাও পর্যাপ্ত থাকছে।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের