সন্দেশখালিতে শাহজাহানের গ্রামে শক্তি দেখাল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালির ‘বাঘ’ অর্থাৎ শেখ শাহজাহান বর্তমানে জেলবন্দি। বুধবার সকালে জেলবন্দি শাহজাহানের গ্রাম সরবেড়িয়ায় বসিরহাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী  হাজি নুরুলের সমর্থনে মিছিল করল তৃণমূল। আর সেই মিছিলে উপচে পড়ে ভিড়। হাজার হাজার মানুষ যোগ দিয়েছিল এই মিছিলে। অন্যদিকে একই দিনে প্রচারে নামেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা  পাত্র।  একথায় সব মিলিয়ে এ কথায় এদিন জমে উঠেছিল যুযুধান দুই শিবিরের প্রার্থীর ভোট প্রচার।

উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জনরোষের মুখে পড়েন ইডির আধিকারিকরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচেন কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। দীর্ঘ ৫৫ দিন পলাতক থাকার পরে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতারের পরেই হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই । এই নির্দেশের পরেই CBI   গত ১৩ মার্চ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লাকে তলব  করে। ওই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন তিন জনেই। 

শাহজাহানকে নিয়ে বিজেপি ‘দালাল’  সংবাদমাধ্যম লাগাতার তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালিয়ে চলেছে। বিজেপি ও সিপিএমের ক্যাডারদের সাধারণ গ্রামবাসী আখ্যা দিয়ে তাদের মুখ থেকে তৃণমূলের স্থানীয নেতাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ করিয়ে তা লাগাতার প্রচার করে তৃণমূলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালিয়েছে। কিন্তু সন্দেশখালিতে শাসকদলের পায়ের তলার শক্ত ভিত যে ওই অপপ্রচারে সামান্যতম হেলে যায়নি, তা এদিন তৃণমূল প্রার্থীর মিছিলেই প্রমাণ। 

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে