১২০০ ভোটার নিয়ে ১টি বুথ, দক্ষিণ ২৪ পরগনায় কত বাড়ছে বুথের সংখ্যা?

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। নির্ঘন্ট ঘোষণা না হলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধী শিবির। বসে নেই নির্বাচন কমিশনও। ১২০০ ভোটার নিয়ে একটি বুথ করার নিয়ম তৈরি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। সেই নিয়ম মেনে জেলায় জেলায় আরও বুথ বাড়াতে হবে। কোন জেলায় কত বুথ করতে হবে তার হিসেব চলছে। পাশাপাশি SIR প্রক্রিয়ার মাধ্যমে একাধিক ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সেখান থেকেই জানা যাবে গোটা রাজ্য থেকে কত পরিমাণ ভোটারের নাম বাদ গিয়েছে।

সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনায় ৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। তারপরেও এখনও নতুন করে ৮০০-র বেশি বুথ তৈরি করতে হবে বলে প্রাথমিক হিসেবে জানা গিয়েছে। প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বা কমতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। তার অন্যতম কারণ এখনও বহু নতুন ভোটারের নাম যুক্ত হতে চলেছে। পাশাপাশি হিয়ারিংয়ে হাজির না থাকা বা নথিতে সমস্যা থাকলে বেশ কিছু নাম বাদ যেতে পারে। চূড়ান্ত তালিকা বেরোনোর পরই চূড়ান্ত বুথের সংখ্যাও স্থির করা হবে।

প্রশাসন সূত্রে খবর, প্রস্তাবিত নতুন বুথের যে সংখ্যা আপাতত তৈরি করা হয়েছে তার থেকে খুব বেশি হেরফের হবে না। এতদিন দক্ষিণ ২৪ পরগনায় বুথের সংখ্যা ছিল ৮৮৫৯। কিন্তু কমিশন নতুন নিয়ম করার পর হিসেব করলে দেখা যাচ্ছে বুথের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৯৬০০। বুথের সংখ্যা বৃদ্ধি নিয়ে গত সপ্তাহে সর্বদলীয় বৈঠকে বিধানসভা কেন্দ্রে ধরে ধরে বুথের হিসেব তুলে ধরা হয়েছে। 

সূত্রের খবর, ক্যানিং পূর্বে ৪৩ টি, ভাঙ্গরে ৪৫টি, ক্যানিং পশ্চিমে ৪২ টি, বাসন্তিতে ৪৩ টি বুথ বাড়তে পারে। শহরাঞ্চলে বুথের সংখ্যা বাড়াতেই চিন্তায় আরও ভাঁজ প্রশাসনের কপালে। যত পরিমাণ বুথ বাড়াতে হবে তত জায়গা পাওয়া চিন্তার বিষয়। ১৩০টি বুথকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ঠিক কত বুথ বাড়বে তা স্থির করে ফেলতে হবে বলে জানা যাচ্ছে।

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর