যুবভারতী কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬, সিট পরিদর্শনের আগেই জালে নতুন কে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসির কলকাতা সফরের দিন যুবভারতী ক্রীড়াঙ্গন রণক্ষেত্রের চেহারা নিল। বিশৃঙ্খলা থেকে শুরু করে ভাঙচুর করা হয়। এই ঘটনায় আগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। দু’‌জন আইপিএস অফিসারকে শোকজ করা হয়েছে। আর একজনকে সাসপেন্ড করা হয়েছে। এমনকী যুবভারতীর সিইওকে বরখাস্ত করা হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে খোদ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেন। নতুন সিট গঠন করা হয়। আজ, বুধবার এই টিমের সদস্যরা যুবভারতী পৌঁছনোর আগে গ্রেফতার করা হল আরও এক যুবককে। ধৃত রূপক মণ্ডল সেদিন দর্শক আসনে বসেছিলেন এবং পরে মেসিকে দেখতে না পেয়ে তাণ্ডবে সামিল হন বলে দাবি তদন্তকারীদের। এই নিয়ে যুবভারতী কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।

এদিকে ধৃতকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে শনাক্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত রূপক মণ্ডলের বাড়ি ইএম বাইপাসের চিংড়িঘাটা এলাকায়। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল আজ সকালে যুবভারতীতে যায়। গোটা মাঠ পরিদর্শন করে তদন্তকারী দলের চার উচ্চপদস্থ পুলিশ কর্তারা। যুবভারতী ক্রীড়াঙ্গনে গত শনিবার সকালে মেসির উপস্থিতিতেই শুরু হয় হইচই, গণ্ডগোল। তার জেরে আর্জেন্তিনীয় মহাতারকা মাঠ ছাড়ার পরই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে ছোড়া হয় জলের বোতল, ইট–পাটকেল বলে অভিযোগ। ছিঁড়ে ফেলা হয় ব্যানার ও ফেস্টুন।

অন্যদিকে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়। যদিও রাজ্য সরকার আয়োজকের দায়িত্বে ছিল না। তারপরই অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। তাতেই উঠে আসে বিধাননগর পুলিশ কমিশনারেটের অপদার্থতা। যদিও আয়োজক শতদ্রু দত্তকে ওই দিনই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তারপরই একের পর এক পুলিশ অফিসারকে শোকজ করা হয়। একের পর এক তাণ্ডব চালানো যুবককে গ্রেফতার করা হয়। এবার তাতে নতুন সংযোজন রূপক মণ্ডল।

এছাড়া এই রূপক মণ্ডলকে গ্রেফতার করার পাশাপাশি ধৃতদের জেরা করে তদন্ত আরও জোরদার করছে পুলিশ। শতদ্রু দত্তের সংস্থার কয়েকজন কর্তা ছাড়াও শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের দায়িত্বে থাকা একাধিক সংস্থার প্রতিনিধিদের তলব করা হয়েছে। ইতিমধ্যেই ছ’জনকে মঙ্গলবার থানায় হাজিরা দিতে বলা হয়েছে। জলের বোতল সরবরাহ, টিকিট বিতরণ এবং দর্শক ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই সংস্থাগুলির উপর। সেখানে যে চরম অব্যবস্থা হয়েছিল সেটা মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্টেই প্রমাণ।

‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, অসুস্থতা নিয়েই পদ্ম পুরস্কার গ্রহণ, এখন কেমন আছেন অলকা?

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা