বিয়েবাড়িতেই কিনা মধুচক্রের আসর, গ্রেফতার ৫

ভরা পর্যটনের মরশুমে টাকিতে ফাঁস হল মধুচক্রের আসর। এক নাবালিকা সহ পুলিশের হাতে গ্রেফতার হল ৫জন। ধাক্কা শহরের পর্যটন শিল্পে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-বাংলাদেশ সীমানা আর ইচ্ছামতী নদীর তীরে গড়ে ওঠা শহর। প্রতি বছর শীতের সময় সেখানে ভিড় বাড়ে পর্যটক ও পিকনিক পার্টির। তার জেরে এই সময়েই সেই শহরের হোটেলগুলি বাড়তি কিছু পয়সার মুখও দেখে। কিন্তু সেই শীতের ভরা মরশুমেই কিনা শহরের এক হোটেল, যা কিনা বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়, সেখানেই ফাঁস হল মধুচক্রের আসর। ১ নাবালিকা সহ সেই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হল ৫জন। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট(Basirhat) মহকুমার হাসনাবাদ থানার টাকি(Taki) পুরসভা এলাকা। ঘটনার জেরে এখন যত না চাঞ্চল্য ছড়িয়েছে তার থেকেও বেশি চিন্তা ছড়িয়েছে ওই ছোট্ট শহরের আমজনতা থেকে হোটেল ব্যবসায়ীদের মধ্যে। ঘটনার জেরে কিছুটা হলেও ধাক্কা খেতে পারে সেখানকার পর্যটন(Tourism) শিল্প, এমনটাই অনেকে মনে করছেন।

আরও পড়ুন বন্দে ভারতে ব্রাত্য মমতার রামপুরহাট, ক্ষুব্ধ তৃণমূল

জানা গিয়েছে, হাসনাবাদ থানার পুলিশের কাছে অভিযোগ এসেছিল যে টাকির ‘শুভদীপ লজে নিয়মিত মধুচক্রের আসর বসছে। নানাপ্রান্ত থেকে ছেলেমেয়েরা এসে ভিড় জমাচ্ছে সেখানে। তার জেরে বুধবার মাঝরাতে সেই লজে হানা দেয় পুলিশ। হাতেনাতে এক নাবালিকা, এক যুবতী সহ দালাল মহিলা এবং লজের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেন তাঁরা। কিন্তু সেই সময় হোটেলে থাকা বেশ কিছু যুবককে ছেড়ে দেয় পুলিশ। বৃহস্পতিবার সকালে ধৃত ৫জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালত উদ্ধার হওয়া নাবালিকা ও যুবতীকে হোমে পাঠালেও ধৃত দালাল মহিলা এবং লজের মালিক ও ম্যানেজারকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। টাকি শহরের বুকে এই প্রথম কোনও বিয়েবাড়ি ভাড়া দেওয়ার লজে মধুচক্রের আসর ফাঁস হল। ফাঁস হল দেহব্যবসা চক্রেরও। ফলে ওই লজটির তো বদনাম হলই, সেই সঙ্গে এই ভরা পর্যটনের সময়ে শহরেরও কিছুটা বদনাম হল। ধাক্কা খেল পর্যটন শিল্প।  

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ