আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্দে ভারতে ব্রাত্য মমতার রামপুরহাট, ক্ষুব্ধ তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক এখন অনেকটাই ভাল হয়েছে। কিন্তু রেলমন্ত্রকে(Rail Ministry) বাংলার মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ব্রাত্য করে রাখার অবস্থার কোনও পরিবর্তন ঘটল না। চলতি মাসের একদম শেষ দিকে চালু হচ্ছে বাংলার বুকে দৌড় দেওয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express) ট্রেনটি। আগামী ৩০ ডিসেম্বর সেই ট্রেন হাওড়া(Howrah) স্টেশন থেকে যাত্রা শুরু করতে চলেছে। হাওড়া ও নিউ জলপাইগুড়ির(NJP) মধ্যে চলবে এই ট্রেন। বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে এই ট্রেন চালুর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারী হয়ে গিয়েছে। সেই সঙ্গে সামনে এসেছে ফের এক বঞ্চনার চিত্র। এবারেও এই ট্রেনের স্টপেজ দেওয়া হয়নি মমতার রামপুরহাটকে(Rampurhat)। যে রামপুরহাট শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি তাই নয়, তাঁর জন্মস্থানও। একই সঙ্গে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্র তারাপীঠ যাওয়ার মূল স্টেশনও। সেখানেই কিনা স্টপেজ দেওয়া হচ্ছে না বন্দে ভারত এক্সপ্রেসের। ঘটনার জেরে কিছুটা হলেও ক্ষুব্ধ তৃণমূল।

আরও পড়ুন মমতার বাংলাতেই আস্থা শ্যাম মেটালিক্সের, বিনিয়োগ ৬ হাজার কোটির

বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে যে সময় সারণী প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে ভোর ৫টা ৫০মিনিটে। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে দুপুর ১টা ৫০মিনিটে। সেখান থেকে আবার তা ২টা ৫০মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছাবে রাত ১০টা ৫০মিনিটে। সপ্তাহে ৬ দিন মিলবে এই পরিষেবা। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মাঝে ট্রেনটি শুধুমাত্র বোলপুর ও মালদা টাউন স্টেশনে স্টপেজ দেবে। এর আগে হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলত শতাব্দী এক্সপ্রেস। কিন্তু মোদি সরকার শতাব্দী এক্সপ্রেস তুলে দিয়ে সেই জায়গায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালাতে শুরু করেছে। সেই সূত্রেই হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত চালানো হচ্ছে। শতাব্দী এক্সপ্রেসেরও রামপুরহাট স্টেশনে স্টপেজ ছিল না। কারণ হিসাবে বলা হয়েছিল, হাওড়া ও কলকাতার দিক থেকে রামপুরহাট আসার ও ফিরতি পথে যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। তাই শতাব্দী এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়নি প্যাসেঞ্জার পাওয়া যাবে না বলে। এক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রামপুরহাট-তারাপীঠের হোটেল ব্যবসায়ী, আমজনতা ও পর্যটক কাম তীর্থযাত্রীদের দীর্ধদিনের দাবি ছিল রামপুরহাটে শতাব্দী এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার জন্য। কিন্তু দেখা গেল মমতার রামপুরহাট ব্রাত্য হয়েই থেকে গেল রেলমন্ত্রকের কাছে। 

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ