খেলতে খেলতে বন্দুকের গুলি ঢুকেছে নাকে, প্রাণ বাঁচল শিশুর

খেলনা বন্দুক নিয়ে খেলছিল তিন বছরের শিশু। আর সেই বন্দুকের গুলি নাকে ঢুকে বিপত্তি। গুলি নাকে ঢুকে যাওয়ায় প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল শিশুটির।

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলনা বন্দুক নিয়ে খেলছিল তিন বছরের শিশু। আর সেই বন্দুকের গুলি নাকে ঢুকে গিয়ে ঘটল বিপত্তি। খেলনা বন্দুকের গুলি নাকে ঢুকে যাওয়ায় প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল শিশুটির। কোলের শিশুকে এই অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ওই শিশুটির মা। বিলম্ব না করে শিশুটিকে তড়িঘড়ি ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকের তৎপরতায় প্রাণ বাঁচে শিশুটির। ঘটনাটি ঘটেছে রবিবার ক্যানিং থানার আমড়াবেড়িয়া গ্রামে।

শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির উঠোনেই খেলছিল সে। পাশের ঘরে কাজ করছিলেন মা। বাবা কাজে গিয়েছিলেন। আচমকাই একটা গোঙানির শব্দ শুনতে পান মা। শিশুটির কাছে এসে দেখেন তার নাকের ভিতর আটকে রয়েছে খেলনা বন্দুকের গুলি। খেলনা পিস্তলের যে গুলি এপাশ-ওপাশ ট্রিগার চেপে ছুড়ছিল শিশুটি। সেটাও কোনওভাবে তার নাকে ঢুকে যায়।

বারুইপুরের বেতবেড়িয়া এলাকার বাসিন্দা হোসেন লস্কর পেশায় দিনমজুর। ক্যানিংয়ের মাতলার আমড়াবেড়িয়া দাসপাড়ার মঞ্জিলা খাতুনের সঙ্গে হোসেনের বিয়ে হয়। তাঁদের তিন বছরের পুত্র সন্তান রয়েছে। দিন চারেক আগে শিশুটিকে নিয়ে বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন মঞ্জিলা। আর সেখানে খেলনা বন্দুক নিয়ে গুলি ছুঁড়ছিল এদিক সেদিক, খেলতে খেলতে কোনওভাবে শিশুটির নাকে গুলি ঢুকে যায়। এমন অঘটন ঘটে যাওয়ায় পরিবারের লোকজন রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসা সুরু হয়। নাক-কান-গলা বিশেষঞ্জ চিকিৎসক অভিষেক বিশ্বাসের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় শিশুটির। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চেষ্টায় অবশেষে শিশুর নাক থেকে প্লাস্টিকের খেলনা বন্দুকের গুলি বের করা সম্ভব হয়। এই ঘটনা নিয়ে শিশুটির মা বলেন, “এমনটা ঘটবে ভাবতে পারিনি। কোলেই ছেলেটা আমার নেতিয়ে পড়ছিল। বড় বিপদ হতে পারত। আর কোনওদিনও এমন খেলনা দেব না।”  যাতে এমন ঘটনা না ঘটে সেই কারণে অভিভাবকদের খেলনা নির্বাচনের ক্ষেত্রে সচেতন হতে হবে বলে মন্তব্য করেন চিকিৎসক।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের