গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। জানা গিয়েছে, ওই কিশোরের নাম উৎসব ঝা (১৬)। ঘটনাটি ঘটেছে কোন্নগর সাধুর ঘাটে। সঙ্গে সঙ্গে ডুবুরি নামিয়ে খোঁজ চালানো হয় নিখোঁজ কিশোরের। তবে কীভাবে ওই কিশোর তলিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, শনিবার (২ মে) শাস্ত্রীনগর এলাকা থেকে এক বন্ধুর সঙ্গে হুগলির কোন্নগরের সাধুর ঘাটে স্নান করতে গিয়েছিল। সেই সময়ে গঙ্গায় জোয়ার আসায় ভারসাম্য রাখতে না পেরে তলিয়ে যায় কিশোর। তারপর চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। অনেক খোঁজাখুঁজি করার পর বিকেলে ওই নাবালকের দেহ উদ্ধার হয় কোন্নগর সাধুর ঘাট থেকে। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দেহ উদ্ধার করেন।ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকা। কিশোরের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবারের সদস্যরা।

দিন দুয়েক আগেই গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য গঙ্গা থেকে জল ও মাটি আনতে পরিবারের লোকজনরা গিয়েছিল দুই বোন। আর সেখানেই ঘটে গেল মর্মান্তি ঘটনা। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় দুই তুতো বোন। একজনের দেহ উদ্ধার হয়েছে। অন্য জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।  ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাটে। কান্নায় ভেঙে পড়েছেন দুই যুবতীর আত্মীয় পরিজনরা। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন তাঁরা। গৃহপ্রবেশের আনন্দের মাঝে একনিমেশে নেমে আসে শোকের ছায়া পরিবারে।

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?