হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা

লাইনে কাজের জন্য হাওড়া-বর্ধমান শাখায় বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন। এই শাখায় দু সপ্তাহের জন্য ট্রেন বাতিল করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: লাইনে কাজের জন্য হাওড়া-বর্ধমান শাখায় বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন। এই শাখায় দু সপ্তাহের জন্য ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর। হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায় লাইনে কাজের জন্য আগামী শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে দেড় ঘণ্টার জন্য হাওড়া-বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড লাইনের কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রাতের ওই সময়ে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে বলে জানা গিয়েছে।

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বুধবার বলা হয়েছে, ‘হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায় তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজে ওএইচই মডিফিকেশনের জন্য ২০ অগস্ট থেকে থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে শক্তিগড় স্টেশনে আপ ও ডাউন হাওড়া-বর্ধমান কর্ড লাইন, রিভার্স লাইন এবং আপ ও ডাউন হাওড়া-বর্ধমান মেন লাইনে একসঙ্গে দেড় ঘণ্টার (রাত একটা ৩০ মিনিট থেকে রাত তিনটে পর্যন্ত) ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।’ সেই কারণে হাওড়া-বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড লাইনের চারটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে:

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ৩৬৮৫৫ হাওড়া-বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন শুক্রবার অর্থাৎ ১৯ অগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২২ অগস্ট, ২৬ অগস্ট এবং ৩০ অগস্ট ওই ট্রেনটি চলবে। ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল ভায়া মেন লাইন শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২৩ অগস্ট, ২৭ অগস্ট এবং ৩১ অগস্ট ট্রেনটি চলবে।

অন্যদিকে বর্ধমান থেকে বাতিল হওয়া লোকাল ট্রেনগুলি যথাক্রমে, ৩৬৮১২ বর্ধমান-হাওড়া ভায়া কর্ড লাইন শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। কেবলমাত্র ২৩ অগস্ট, ২৭ অগস্ট এবং ৩১ অগস্ট ট্রেনটি চলবে। ৩৭৮১২ বর্ধমান-হাওড়া ভায়া মেন লাইন শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২৩ অগস্ট, ২৭ অগস্ট এবং ৩১ অগস্ট ওই ট্রেনটি চলবে।

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাকিস্তানি গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?