কাজে এল প্রশিক্ষণ, লুপ্তপ্রায় অজগরকে বাঁচালেন যুবক

রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল সাপটি। কিন্তু কোনও গাড়ির তলায় চাপা পড়ে খানিক আহত হয়েছে। বিষয়টি বুঝতে পেরেই বনদফতরে স্থানীয় রেঞ্চে ফোন করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা বিশালাকার অজগর সাপকে প্রাণে বাঁচালেন এক যুবক। ঘটনা জলপাইগুড়ির মরিচবাড়ির এলাকার। পরে বনদফতরের কর্মীদের হাতে সাপটি তুলে দেওয়া হয়। যুবকের প্রশংসায় পঞ্চমুখ বনদফতরের আধিকারিকরা।

ময়নাগুড়ির দোমোহনী এলাকার বাসিন্দা বিক্রম দাস শুক্রবার রাতে অফিস থেকে বাড়ির ফেরার পথে দেখতে পান, মরিচবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর একটি অজগর লুটোপুটি খাচ্ছে। রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল সাপটি। কিন্তু কোনও গাড়ির তলায় চাপা পড়ে খানিক আহত হয়েছে। বিষয়টি বুঝতে পেরেই বনদফতরে স্থানীয় রেঞ্চে ফোন করেন তিনি। তবে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়। তাই অপেক্ষা না করে স্থানীয় কয়েকজনকে নিয়ে অজগরটিকে উদ্ধারের চেষ্টা চালান ওই যুবক। শেষমেষ তিনি সফলও হন।

লুপ্তপ্রায় অজগর সাপটির প্রাণ বাঁচাতে পেরে খুশি বিক্রম দাস। তিনি জানান, একসময় সাপ ধরার প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। কিন্তু কর্মজীবনে তা কাজে আসেনি। এতদিন পর তা কাজে এল। বনদফতরের কর্মীদের পাশাপাশি ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরাও ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁরাও যুবকের প্রশংসা করেন। বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের