চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গঙ্গাসাগর মেলার জন্য কপ্টার ভাড়া নেবে পরিবহণ দফতর

নিজস্ব প্রতিনিধি: আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। আর সেই উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গ থেকে ভিড় জমাতে শুরু করবেন পূর্ণ্যার্থীরা। সেইমতোই প্রশাসনও তৈরি হচ্ছে। চলতি বছরে গঙ্গাসাগর মেলায় সবরকম সাবধানতা অবলম্বন করছে রাজ্য সরকার। দ্রুত দীর্ঘ পথ পেড়িয়ে গঙ্গাসাগর প্রাঙ্গনে পৌঁছানোর জন্য দুটি কপ্টার ভাড়া নিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। সেই মর্মে বুধবার টেন্ডার ডেকেছে পরিবহণ দফতর।

২০২২ সালের ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর দ্বীপে হবে গঙ্গাসাগর মেলা। আর সেই মেলা বাংলার পর্যটনের মানচিত্রে অন্যতম বড় অনুষ্ঠান বলাই যায়। তাই গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই কারণেই পরিবহণ দফতরের তরফে প্রশাসনিক কর্তাদের যাতায়াতের জন্য টেন্ডার ডাকা হয়েছে। এই হেলিকপ্টারে করে মূলত দ্রুত মেলা প্রাঙ্গনে যেতে পারবেন প্রশাসনিক কর্তারা। আবার দুর্ঘটনায় পড়ে কোনও ব্যক্তি বা অসুস্থদের কলকাতায় নিয়ে আসতেই ব্যবহার করা হবে এই কপ্টার। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে কপ্টারের ভাড়া দেওয়ার জন্য আবেদন জানানো যাবে বলে জানিয়েছে পরিবহণ দফতর।

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলায় যোগ দিতে হলে কলকাতা থেকে যেতে হয় কাকদ্বীপের লট-৮-এ। সেখান থেকে ভেসেলে চেপে মুড়িগঙ্গা পার হয়ে যেতে হয় সাগরদ্বীপের কচুবেড়িয়াতে। তারপরেই মেলার প্রাঙ্গনে যেতে বাসে চড়ে আরও ৩০ কিলোমিটার পারি দিতে হয়। এতে ছ ঘন্টা সময় লাগে। ভিভিআইপিদের ক্ষেত্রে লাগে তিন ঘন্টা। কিন্তু মুড়িগঙ্গায় ভাটা হলে ভেসেল চলাচলের অসুবিধা হয়। তখন দীর্ঘক্ষণ অপেক্ষা ছাড়া আর উপায় থাকে না মেলা প্রাঙ্গনে যাওয়ার জন্য। তাই এই প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখেই কপ্টার ভাড়া নিচ্ছে পরিবহণ দফতর।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ