‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক দ্বন্দ্বে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুই পক্ষই জোর ধাক্কা খেয়েছে। গতকাল, বৃহস্পতিবার নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে মমতা কিংবা ঋতব্রত কোনও শিবিরই আর ঘাসের উপর জোড়াফুল প্রতীক ব্য়বহার করতে পারবে না। এমনকি নামও ব্যবহারের ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার করা যাবে না। তবে তার সঙ্গে সামঞ্জস্য রেখে নাম দিতে হবে। সেই মতোই দুই শিবির নিজেদের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনে। আর তৃণমূলের এই প্রতীক ফ্রিজ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

আরও পডুন: প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

আজ, শুক্রবার তিনি জানিয়েছেন, ‘এটা উপরওয়ালার বিচার। সিঁদুর-আলতায় পদ্ম ফুলের ছবি থাকলে, সেটা বিক্রি করা যাবে না, এমনই ফতোয়া জারি করা হয়েছিল উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। এমনকি বারাকপুরজুড়েও সেই ফতোয়া ছিল। আর তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। তাই তৃণমূলের প্রতীক এল কি গেল, কারও যায় আসেনা। তৃণমূল মৃত, তৃণমূল ঋত। তৃণমূল নির্মূল। তাই তাদের নিয়ে মানুষ ভাবছেই না। তৃণমূল পার্টিটা উটে গিয়েছে।’ প্রতীক দ্বন্দ্ব নিয়ে গতকাল, বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছিল, আপাতত কোনও পক্ষকেই আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামটিও আপাতত তারা ব্যবহার করতে পারবে না। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কাল রাত, বৃহস্পতিবার সাড়ে এগারোটায় নতুন প্রস্তাবিত সিম্বল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এবার আজ, শুক্রবার বিকেলের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’