সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারের পালাবদলের পর থেকে একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারের খবর সামনে আসছে। এবার গ্রেফতার হলেন সন্দেশখালি ২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি শ্রীদাম হাওলি। সোমবার (১৮ মে) গভীর রাতে মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারির ঘটনায় শ্রীদামের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। অভিযোগ, সন্দেশখালির বহিষ্কৃত ও জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহাজাহানের প্রভাবের জেরেই এতদিন শ্রীদাম হাওলিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রাজ্যে পালাবদলের পরেই অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে।

অন্যদিকে, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নারায়ণ করকে মেদিয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও,  হাবড়ার আইএনটিটিইউসি সভাপতি তারক দে-কে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃত তিনজনকেই মঙ্গলবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

২০২৪ সালে রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির শাহজাহানের নাম সামনে এসেছিল। অভিযোগ, সেখানেই ইডির দল এবং তাঁদের সঙ্গে থাকা আধাসেনা জওয়ানদের উপর চড়াও হয়েছিল গ্রামবাসীদের একাংশ। পরবর্তীতে জানা যায়, ইডির উপর চড়াও হওয়া ওই উন্মত্ত জনতা ছিল শাহজাহানেরই অনুগামী। এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন শাহজাহান। পরে রাজ্য পুলিশই গ্রেফতার করে শাহজাহানকে। পরবর্তী সময়ে ইডির উপরে হামলার ঘটনার তদন্তভার যায় অপর কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর হাতে। সেই সময় শাহজাহানকেও তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। বর্তমানে তিনি বন্দি রয়েছেন কলকাতায় প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে।

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল