বর্ধমানে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, কাঠগড়ায় বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটমুখে তৃমমূল কর্মীর রহস্যমৃত্যু! ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুশান্ত দাস (৪০)। তিনি আবার পেশায় মাছের ব্যবসায়ী বলে জানা গিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীদের হুমকি সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন ওই মাছ ব্যবসায়ী।

মৃতের স্ত্রীর অভিযোগ, নীলপুর বাজারে মাছের ব্যবসা করতেন সুশান্ত। কয়েকদিন আগে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়। এরপর থেকেই তাঁকে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুশান্ত। ঘটনার দিন বিকেলে সুশান্তের স্ত্রী, মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন, স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বর্ধমান শহর তৃণমূলের সভাপতি তন্ময় সিংহ রায় এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস। তৃণমূল প্রার্থীর অভিযোগ, নির্বাচন কমিশনের ছত্রছায়ায় বিজেপি কর্মীরা এখন থেকেই হুমকি দিতে শুরু করেছে। সেই চাপ সহ্য করতে না পেরেই মানসিকভাবে ভেঙে পড়ে সুশান্ত এই চরম সিদ্ধান্ত নিয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের জেলা মুখপাত্র শান্তরূপ দে জানিয়েছেন, হার নিশ্চিত জেনেই তৃণমূল এই মৃত্যুকে নিয়ে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

 

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন