ট্রাক-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা মালদহর বাইপাস সংলগ্ন এলাকায়। সোমবার ভোরে পুরনো মালদার বাইপাস সংলগ্ন ছোটসুজাপুর এলাকায় মারাত্মক পথ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মৃত্যু হয় ট্রাকের চালক ও খালাসির। 

জানা গিয়েছে, ফরাক্কা থেকে গাজলের দিকে যাচ্ছিল একটি ট্রাক। উল্টো দিক থেকে আসছিল একটি ডাম্পার। দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকচালক ও খালাসির। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ছুটে এসে আহত অবস্থায় চালক ও খালাসিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ঘটনাস্থাওলে আসে মালদহ থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুটি গাড়িকেই উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে পুলিশের তদন্ত। উত্তরবঙ্গে প্রায় প্রতিদিনই কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে। রবিবারই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার কালীরহাট সংলগ্ন এলাকার বীনাপানিতে। বাড়ি থেকে রেশন আনতে গিয়েছিলেন বৃদ্ধ দ্বিজেন্দ্রনাথ রায় (৮৬)। কে জানত এই রেশন আনতে যাওয়ায় হবে তাঁর শেষ দিন। 

জানা গিয়েছে, রবিবার সকাল ৯ টার দিকে রেশন সামগ্রী নিয়ে বাড়ি আসছিলেন বৃদ্ধ। এদিকে সেই সময় দুদিক থেকে আসছিল একটি সাইকেল ও একটি টোটো। দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের মধ্যে পড়ে  গুরুতর আহত হন ওই বৃদ্ধ। ওই অবস্থা দেখে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা।

তারা দ্রুত বৃদ্ধকে নিয়ে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে আসেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে আসার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র