বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে সামনে এল নতুন তথ্য। সরকারি নথি অনুযায়ী, তাঁর নামে মহম্মদবাজার গ্রাম পঞ্চায়েত থেকে কোনও ট্রেড লাইসেন্সই ইস্যু করা হয়নি। বেআইনি বালি মজুত, পাচার এবং আর্থিক অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরেই তদন্তের মুখে রয়েছেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। ইতিমধ্যেই তাঁর একাধিক সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। সেই তদন্তেই এবার সামনে এসেছে নতুন তথ্য, যা ঘিরে আরও জোরালো হয়েছে প্রশ্ন।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজার থানার পুলিশ গত ৭ জুলাই মহম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের কাছে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে টুলু মণ্ডলের পার্কিং লট এবং রোড কনস্ট্রাকশন ব্যবসার ট্রেড লাইসেন্সের সার্টিফায়েড কপি চাওয়া হয়। কারণ, মহম্মদবাজারের বিএলঅ্যান্ডএলআরও (BL&LRO) পার্কিং লটে বেআইনিভাবে বালি মজুত ও পাচারের অভিযোগ দায়ের করার পর সেই মামলার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের চিঠির পর ১৪ জুলাই লিখিত জবাব দেয় মহম্মদবাজার গ্রাম পঞ্চায়েত। সেই সরকারি জবাবে স্পষ্ট জানানো হয়েছে, টুলু মণ্ডলের নামে পঞ্চায়েতের পক্ষ থেকে কোনও ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়নি। পুলিশের চিঠি এবং পঞ্চায়েতের জবাব দুটি সরকারি নথিই এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুন: সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

এই নথি সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে, যদি ট্রেড লাইসেন্সই না থাকে, তাহলে কীভাবে এতদিন ধরে পার্কিং লট ও রোড কনস্ট্রাকশনের ব্যবসা পরিচালিত হচ্ছিল? সংশ্লিষ্ট ব্যবসাগুলি কি সম্পূর্ণ নিয়ম মেনেই চলছিল, নাকি প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালানো হয়েছে, তা নিয়েও তদন্তকারীরা খোঁজখবর শুরু করেছেন। তদন্তকারী সূত্রের দাবি, টুলু মণ্ডলের ব্যবসার আর্থিক নথি, সম্পত্তির উৎস, বালি ও পাথর ব্যবসার লেনদেন-সহ একাধিক বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। নতুন এই সরকারি নথি তদন্তে গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

১৫ লাখ টাকা তোলাবাজি মামালায় হাই কোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা কীর্তির

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন পেঁপে ঘণ্ট

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

নিরামিষে কি খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন পনির পাতুরি, রইল রেসিপি

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪