জমি বিবাদের জেরে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ, পলাতক ২ ভাই

জমি নিয়ে বিবাদের জেরে দাদাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। একইসঙ্গে বউদির ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি নিয়ে বিবাদের জেরে দাদাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। একইসঙ্গে বউদির ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানা এলাকার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর থানা এলাকার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বাসিন্দা তিন ভাই। তিন জন যথাক্রমে দেবাশিস পোড়ে, আশিস পোড়ে এবং দেবানন পোড়ে। এক কাঠা জমি নিয়ে তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। অভিযোগ, শনিবার ভোরে দেবাশিসের বাড়িতে আসে দুই ভাই আশিস এবং দেবানন। তাঁর বাড়িতে এসে দরজা ধাক্কা দেয়। এরপর ঘুম থেকে উঠে দরজা খোলে দেবাশিস এবং তাঁর স্ত্রী। তখনই ঘরের ভেতর ঢুকে আচমকা দেবাশিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি হামলা চালায় দুই ভাই আশিস এবং দেবানন। দেবাশিসের ওপর এমন হামলা হওয়ায় আটকাতে যান তাঁর স্ত্রী পলি। অভিযোগ, সেই সময় দাদার ওপর হামলা চালানোর সঙ্গে সঙ্গে বউদির ওপরও আক্রমণ করে তারা। হামলার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবাশিসের। বাড়ি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তাঁর স্ত্রী পলিকে। তড়িঘড়ি তাঁকে আমতলা গ্রামীণ  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ন্যদিকে ঘটনার খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপশি অভিযুক্তদের খোঁজে তৎপরতা শুরু করেছে তদন্তকারীরা। ঘটনার পর থেকে ছোট দুই ভাই আশিস এবং দেবানন পলাতক। নিহত দেবাশিস এবং তাঁর স্ত্রীর দু’টি সন্তান রয়েছে বলে জানা গিয়েছে।

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV