বুনিয়াদপুর পুরসভার প্রশাসনিক বোর্ড ঘোষণা করল পুরদফতর 

বুনিয়াদপুর পুরসভার মেয়াদ শেষ হতেই দুই জনের প্রশাসনিক বোর্ড ঘোষণা করল রাজ্য পুরদফতর। দেওয়া হল পুরকর্তাদের সংবর্ধনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর(South Dinajpur) জেলার বুনিয়াদপুর(Buniadpur) পুরসভার মেয়াদ শেষ হতেই দুই জনের প্রশাসনিক বোর্ড(Administrative Board) ঘোষণা করল রাজ্য পুরদফতর। নতুন করে প্রশাসনিক বোর্ডের দায়িত্ব গ্রহণ করলেন সদ্য প্রাক্তন চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন এবং ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু। ফের পুরসভার পুরপ্রশাসক ও উপ-প্রশাসক পদে বসে পুরসভার চোদ্দটি ওয়ার্ডের নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে, বিগত দিনের মতোই, এমনটাই জানিয়েছেন, পুরপ্রশাসক অখিল চন্দ্র বর্মন ও উপ-পুরপ্রশাসক জয়ন্ত কুণ্ড।

নতুন পুরপ্রশাসকদের একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সরকারি আধিকারিকরা। যার জেরে বুনিয়াদপুর পৌরসভায় খুশির আবহ সৃষ্টি হয়। নতুন এই পৌর বোর্ড ওই এলাকায় উন্নয়নের কাজ ত্বরান্বিত করবে এমনটাই আশা, সাধারণ মানুষের। 

উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর(Gangarampur) মহকুমার মধ্যে থাকা বুনিয়াদপুর পুরসভার জন্মই হয়েছে তৃণমূলের সরকারের আমলে। প্রথম বোর্ডেই ক্ষমতায় আসে তৃণমূল(TMC)। এবার এই পুরসভায় আগামী দিনে দ্বিতীয়বারের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও সেই নির্বাচন কবে হবে তা নিয়ে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশনের তরফে কিছু জানানো হয়নি এখনও। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের সময়ে বা তার আগে এই পুরসভায় নির্বাচন হতে পারে। অন্যদিকে নির্বাচন না করিয়ে কেন প্রশাসক বসানো হল সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে বিজেপি। বঙ্গ বিজেপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে। 

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে বিদেশ থেকে খুনের হুমকি ফোন, আতঙ্ক ঝাড়গ্রামে

তীব্র দাবদাহের মাঝেই এক ফোঁটা জলের জন্য হাহাকারে এই রাজ্যগুলি…

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের

কাঁচা আম দিয়েই বানান ৫ রকম মিষ্টি, যা ফিরিয়ে আনবে ছোটবেলার স্মৃতি

বাঘের থাবায় মর্মান্তিক মৃত্যু চার মহিলার, চাঞ্চল্য মহারাষ্ট্রে