ডায়মন্ড হারবার জেটিঘাটে তলিয়ে গেল ২ শিশুকন্যা

জানা গিয়েছে, তপসিয়া পঞ্চাননতলার বাসিন্দা জাকির হোসেন তাঁর ২ শিশু কন্যা এবং পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছিলেন ডায়মন্ডহারবারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলি নদীতে তলিয়ে গেল ২ শিশুকন্যা। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে  ডায়মন্ডহারবারের (DIAMOND HARBOUR) জেটিঘাটে। জানা গিয়েছে, ২টি ভেসেলের মধ্য দিয়ে গলে গিয়েছে ২ বোন। এতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নিখোঁজদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। চালানো হচ্ছে জোর তল্লাশি। এলাকায় উপস্থিত আছেন এসডিপিও।

জানা গিয়েছে, তপসিয়া পঞ্চাননতলার বাসিন্দা জাকির হোসেন তাঁর ২ শিশু কন্যা এবং পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছিলেন ডায়মন্ডহারবারে। গতকাল সন্ধ্যার সময়ে কুকড়াহাটি থেকে ভেসেলে করে তাঁরা রওনা দিয়েছিলেন ডায়মন্ডহারবার জেটি ঘাটের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবার জেটি ঘাটে ভেসেল পৌঁছালে সেখানেই ঘটে বিপত্তি। ওই জায়গায় আগেই নোঙর করা ছিল একটি ভেসেল।

জাকির হোসেন যে ভেসেলে ছিলেন সেখানে যাত্রী সংখ্যা ছিল ১০। জাকিরের ২ শিশু কন্যা আতিফা পারভিন ও সীতারা নাজ ছিল ওই জেটিতেই। আতিফার বয়স ৬ এবং সীতারার বয়স ৮। ওই দুই শিশু কন্যা ভেসেল থেকে নামার সময় তলিয়ে যায়। জানা গিয়েছে, পাশাপাশি ২টি ভেসেল ছিল। কিন্তু শিশুরা বুঝতে পারেনি ২টি ভেসেলের মাঝে ফাঁক আছে। তা লক্ষ্য না করাতেই বিপত্তি।

মর্মান্তিক এই দুর্ঘটনার পরে এলাকায় উপস্থিত হয়েছেন এসডিও, এসডিপিও, পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। ঘটনাস্থলে আসে ডুবুরি, সিভিল ডিফেন্স এবং ক্যুইক রেসপন্স টিম। জোর কদমে চলছে তল্লাশি।

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি