রবি ভোরে জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগ্নের

রবিবার ভোররাতে পানাগড়ের কাছে বুদবুদে জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল চার চাকার গাড়ি। মারা গেলেন ২জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকট আওয়াজে রবি ভোরে ঘুম ভাঙে পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার উত্তর সদর মহকুমার গলসি(Galsi)-১ ব্লকের বুদবুদ(Budbud) গ্রাম পঞ্চায়েতের বুদবুদ বাইপাস সংলগ্ন এলাকার বাসিন্দাদের। ঘুম চোখেই বাড়ি থেকে বেড়িয়ে তাঁরা দেখেন জাতীয় সড়কে দুমড়ে মুচড়ে তুবড়ে এক কোণে পড়ে আছে একটি গাড়ি। আর সেই গাড়ির ভিতরে আটকে আছেন ৪জন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে তাঁরাই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু সেখানেই ২জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে মৃতরা সম্পর্কে মামা-ভাগ্নে। নাম দীনেশ যাদব ও সত্যেন্দ্র যাদব। বাড়ি পাশের পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা(Kanksa) ব্লকের পানাগড়(Panagarh) বাজারে।

শনিবার রাতে ওই গাড়িতে করে ৪জনে খড়গপুর থেকে ফিরছিলেন। সম্ভবত এদিন ভোররাতে গাড়ি চালাতে চালাতে চোখ বুজে এসেছিল দীনেশ যাদবের। যার জেরে বিপরীত দিক থেকে ধেয়ে আসা একটি ডাম্পারের সামনে থেকে সরে যাওয়ার সুযোগ পায়নি দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি। তাতেই ঘটে বিপর্যয়(Accident)। ভোর রাতের দিকের এই দুর্ঘটনায় ডাম্পার চালকের কোনও গাফিলতি ছিল কিনা সেটাও অবশ্য খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। মৃত দুইজনের দেহ এদিনই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করে তাঁদের পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, ডাম্পারটি নিয়ন্ত্রণহীন ও দ্রুত গতিতে যাওয়ার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই ওই ডাম্পারের চালক ও খালাসি গা ঢাকা দিয়েছে। আহত ২জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪