ডুয়ার্সে উদ্ধার ২৪ কেজির হাতির দাঁত

রাজ্য বনদফতরের বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের আধিকারিকেরা অভিযান চালিয়ে দুটি হাতির দাঁত উদ্ধার করেন। গ্রেফতার ২ পাচারকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ডুয়ার্সের(Dooars) বুক থেকে প্রাণীর দেহাংশ উদ্ধারের ঘটনা ঘটল। এই ঘটনায় গ্রেফতারও হয়েছে ২জন। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি(Jalpaiguri) জেলায় রাজ্য বনদফতরের বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের আধিকারিকেরা অভিযান চালিয়ে এই হাতির দাঁত(Elephant Teeth) উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় যে ২জন গ্রেফতার(Arrest) হয়েছেন সেই বিকাশ লামার বাড়ি আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বোরো লাইনে। অপরজন গোবিন্দ প্রধানের বাড়ি ওই জেলারই জয়গাঁ থানা এলাকায়। দুইজনকেই এদিন জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। আপাতত তাদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে আলিপুরদুয়ারের একটি চক্র নেপালে হাতির দাঁত পাচার করবে। সেই খবরের ওপর ভিত্তি করে পাচারকারীদের কাছ থেকে হাতির দাঁত কেনবার জন্য ক্রেতা সেজে যোগাযোগ করেন সঞ্জয়বাবু। সেই সময় পাচারকারীরা ওই হাতির দাঁতের জন্য ৬০ লক্ষ টাকা দর হাঁকে। বেশ কিছুক্ষণ সেই দরদামের পরে তা ১৫ লক্ষ টাকায় চূড়ান্ত হয়। তখনই ঠিক হয় বুধবার রাতে ডুয়ার্সের ওয়াশাবাড়ি চা বাগানের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে ওই হাতির দাঁতের হাতবদল ঘটবে। এরপর ওই নির্দিষ্ট এলাকায় বন দফতরের আধিকারিকেরা গা ঢাকা দিয়ে অপেক্ষা করার মাঝেই বাইকে করে একটি ব্যাগে ওই হাতির দাঁত দুটিকে নিয়ে আসে দুই অভিযুক্ত। তখনই তাদের গ্রেফতার করেন সঞ্জয় দত্ত ও তাঁর টিম। উদ্ধার হওয়া ওই দুটি হাতির দাঁতের মোট ওজন ২৪ কেজি।

রাতের খাবার খেয়েই শরীরে অস্বস্তি,মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রের

সলমানের ‘কৃষ্ণসার হত্যা’ মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ নির্মাতাদের চরম ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে