লিলুয়ায় রহস্যজনকভাবে মৃত্যু দুই পড়ুয়ার

রহস্যজনকভাবে মৃত্যু হল দুই ছাত্রের। হাওড়ার লিলুয়ায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রহস্যজনকভাবে মৃত্যু হল দুই ছাত্রের। হাওড়ার লিলুয়ায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে এলাকায়। কী ভাবে দুই ছাত্রের মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার রাতে হাওড়ার লিলুয়ায় একটি পুকুর থেকে ওই দুই ছাত্রের দেহ থেকে উদ্ধার হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ছাত্রের নাম হর্ষবর্ধন পাত্র এবং বিশ্বজিৎ মন্ডলহর্ষবর্ধনের বয়স ১৩ বছর। সে জগদীশপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। বিশ্বজিতের বয়স ১৭ বছর। সে খামকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকের ছাত্র ছিল। মৃত দুই পড়ুয়ার বাড়ি লিলুয়ার কোনা চামরাইল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পড়ুয়া পরস্পরের বন্ধু ছিল। দুই জন আলাদা শ্রেণিতে পড়াশোনা করলেও বন্ধুত্ব ছিল অটুট। স্কুল থেকে ফিরে প্রতিদিন বিকেলে একসঙ্গে খেলাধুলা করত তারা। বুধবার বিকেলে দুই পড়ুয়া স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও বাড়ি ফেরেনি দুই বন্ধু। চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন। পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করা হয় বিভিন্ন জায়াগায়। এর পর জানানো হয় লিলুয়া থানায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। দুই ছাত্রের খোঁজে পুকুরে তল্লাশি শুরু করা হয়। অবশেষে সেই পুকুর থেকে উদ্ধার হয় দুই বন্ধুর মৃতদেহ। পুকুরে দেহ ভাসতে দেখা যায় দুজনের। দেহ উদ্ধার করার পর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্নান করতে নেমে তারা গভীর জলে তলিয়ে যায়। আর তার জেরেই তাদের মৃত্যু হয়। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?