উলুবেড়িয়ায় রামনবমীর মিছিলে অস্ত্রের বদলে ‘হকিস্টিক’ নিয়ে হাঁটলেন সনাতনীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:রবিবার রাম নবমীর মিছিলে হাওড়ার উলুবেড়িয়ার গঙ্গারামপুর থেকে কালিবাড়ি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় রামনবমীর মিছিলে অস্ত্রের বদলে দেখা গেল হকি স্টিক(Hockey Stick)। হাওড়ায় রামনবমীর মিছিলে অস্ত্র প্রদর্শনের বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। তাই ধাতব অস্ত্রের বদলে ‘হকিস্টিক’ নিয়ে মিছিলে হাঁটতে দেখা গেল তরুণদের। ‘চক দে ইন্ডিয়া’ সিনেমার হকি টিম মনে হচ্ছিল তাদের। কয়েক হাজার মানুষ অংশ নেয় এই মিছিলে। এই মিছিলে অস্ত্র প্রদর্শন করতে দেখা না গেলেও দেখা মিলেছে ‘হকি স্টিকের’। যেখানে কারোর মতে আইন যেমন আছে আইনের ফাঁকও রয়েছে। মহামান্য হাইকোর্ট ধাতব অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করলেও হকিস্টিক – এর বিষয় কোনো মন্তব্য করেনি। তাই পুলিশ ফোর্স – এ ব্যাপারে কোন হস্তক্ষেপ করে নি।

অন্যদিকে,বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে যোগ দিলেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। এই মিছিলটি সঠিক সমাজের পক্ষ থেকে বের করা হয়েছিল। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ধাতব অস্ত্র।তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী বলেন, অস্ত্র মিছিল একটাই হয়। এখানে প্রশাসনের অনুমতি নেওয়া থাকে। খটিক সমাজের মিছিল আমরা ছোট থেকে দেখে আসছি। বংশ পরম্পরায় এই মিছিল চলে আসছে। এদের প্রায় ৮০ বছর ধরে প্রাচীন রীতি মেনেই মিছিল হয়। একটাই অস্ত্র থাকে। প্রশাসনের অনুমতি নিয়েই এই মিছিল হয়।এদিকে,বাউড়িয়ায় রামনবমী পুজোয় মাতলেন মুসলিম,খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ । রামনবমীতে শ্রী রামের পুজো আসলে দুর্গা পুজো,ক্রিসমাস বা ঈদের মতো একটি সার্বজনীন উৎসব বলে মনে করেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা।

আর সেই ভাবনা থেকেই হাওড়ার বাউড়িয়া পূর্ব বুড়িখালি শিব কালি মন্দির চত্বরে শুরু হল শ্রীরামের পুজো। উলুবেড়িয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ও কাউন্সিলর ডেভিড রাওয়ের সহযোগীতায় এই রামনবমী উৎসবে(Ramnavami Utsav) উপস্থিত হন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা। আচার অনুষ্ঠান মেনে শ্রী রামের পুজো থেকে পুস্পাঞ্জলি সবেতেই অংশ নেন তারা।
কাউন্সিলর ডেভিড রাও বলেন, শ্রীরাম হলেন রাজা। তিনি হলেন শৌর্য, বীর্য ও শক্তির প্রতীক। তাই রামের পুজো মানে রাম রাজার(Ram Raja) পুজো ৷ তাই তারা এবছর রামনবমী থেকে শ্রীরামের পুজোয় মেতে উঠেছেন জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে।

সমাজসেবী বেনু সেন, স্থানীয় চার্চের ফাদার অনিল আদক, সংখ্যালঘু নেতা হোসেন কাজী, সমাজসেবী আতিবুর কাজি,মিজানুর রহমান,স্বপন শীল সহ বিভিন্ন ধর্মের মানুষ ও এলাকার বিশিষ্ট চিকিৎসক সুমন সাঁপুই ও এলাকার যুবকরা জানান, একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে ডেভিড রাও যেভাবে রাজা রামের পুজোর আয়োজন করেছেন তাতে তারা খুবই খুশি। আগে তাদের অনেক দূরে রামরাজাতলায় যেতে হত। এবার থেকে তাদের ওয়ার্ডেই প্রতিবছর রাজা রামের পুজো হবে।

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬