সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদাকে খুন, পলাতক অভিযুক্ত ভাই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পারিবারিক সম্পত্তি বিবাদের জেরে দাদাকে খুন। আর তাঁকে বাঁচাতে গিয়েই আহত হলেন নিহতের  স্ত্রী, দাদা ও বউদি। শনিবার গভীররাতে এই হত্যাকাণ্ডের   ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার শ্যামপুরে।  ইতিমধ্যেই  অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের মামলা।

পুলিশ সূত্রে খবর , নিহত ওই ব্যক্তি হলেন বছর ৪৬-এর জিয়াউল খান। তিনি উলুবেড়িয়ার বাছরি গ্রাম পঞ্চায়েতের চাঁপাবাড়ের বাসিন্দা ছিলেন।  জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই চলছিল পারিবারিক অশান্তি। আর সেই অশান্তির সমাধান করতেই শনিবার রাতে নিজেরাই বৈঠকে বসেছিল। কিন্তু সেখানে সিদ্ধান্ত পচ্ছন্দ না হওয়ায় খুড়তুড়ো ভাই রাজা খানের ছুরি দিয়ে দাদা জিয়াউলের উপর হামলা চালায়। আর  জিয়াউলকে বাঁচাতে গেলে আঘাত পায় স্ত্রী, মৃতের মেজ ভাই ও তাঁর স্ত্রীও।

আচমকাই রাতে জিয়াউলের বাড়িতে চেঁচামেচির আওয়াজ পেয়ে ছুটে আসে স্থানীয়রা। তারা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় চারজন পড়ে রয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে গোলমালের সুযোগ নিয়ে পালিয়ে যান অভিযুক্ত  রাজা।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই জিয়াউরের পরিবারের তরফে রাজার বিরুদ্ধে দায়ের  হয়েছে অভিযোগ। তবে এখন পর্যন্ত অভিযুক্ত ভাইয়ের খোঁজ মেলেনি। তাঁকে খুঁজতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য