বাপের বাড়ি ছেড়ে কৈলাসের পথে উমা, মণ্ডপে মণ্ডপে দেবীবরণ

Share:

নিজস্ব প্রতিনিধি : ৪ দিন বাপের বাড়িতে কাটিয়ে কৈলাশে ফিরে যাচ্ছেন মা। চারদিকে শুধুই বিষাদের সুর। বৃষ্টি মাথায় নিয়ে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীবরণ। বিজয়া দশমীতে বাঙালির মন খারাপ। প্রাণের উৎসবের সমাপ্তির সুর।  সানাইয়ের সুর ঢাকের বোলে শুধুই বিষন্নতা। ঠাকুর দালান থেকে পুজো মন্ডপ সব জায়গায় শুধুই মন খারাপ। শেষ বেলায় সিঁদুর খেলে মাকে বিদায় জানাচ্ছেন মহিলারা। মর্ত্যের মায়া কাটিয়ে কৈলাসে ফিরছেন উমা, ঘরে ঘরে প্রার্থনা আবার এসো মা।

বাগবাজার সর্বজনীন থেকে শোভাবাজার রাজবাড়ি এমনকি বেলুড়েও চলছে দশমীর পুজো। জমিদার বাড়ির পুজো থেকে শুরু করে সমস্ত বারোয়াড়ি পুজোতেও চলছে দযশমীর পুজো ও সিঁদুর খেলা। আজ মায়ের বিদায়ের পালা। চার সন্তানকে নিয়ে ফিরে যাবেন কৈলাসে। আবার ১ বছরের অপেক্ষা। মহালয়াতে সেই আনন্দের সুর বেঁধেছিল। সেই সুর এখন বিষন্নাতার। ঘরের মেয়েরে বিদায় দেওয়ার পালা। সকালে ঘট বিসর্জন। এরপর সিঁদুরখেলা। একে অন্যকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার পালা। তারপর গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানো। কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ।

হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। সকাল থেকে শুরু হয় পুজো। হল আরতি। উৎসব মুখর রাজ্যে এখন শুধুই বিদায়ের যন্ত্রণা। বিষন্নতা ছড়িয়ে রয়েছে আকাশে বাতাস। প্রকৃতিও যেন কেঁদে ভাসাচ্ছে। নিম্নচাপের দরুণ দশমীর সকাল থেকে রাজ্য়জুড়ে মেঘের আস্তরণ। কলকাতা সহ রাজ্যের বিস্তির্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। প্রকৃতিও ঘরের মেয়ের বিদায়ে দুঃখিত। কিন্তু এই যন্ত্রণার মধ্যে মায়ের আবার আসার বার্তা রয়েছে। অপেক্ষা আরও ১ বছরের। চোখের জলে সবার আহ্বান আবার এস মা।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা