রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে চায় ইউনেস্কো, চলতি সপ্তাহে হতে পারে বৈঠক

নবান্ন সূত্রের খবর, ইউনেস্কোর অধীনস্থ ‘ইউনেস্কো ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং’ এর আধিকারিকরা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করতে চায় ইউনেস্কো (UNESCO)। আর সেই উদ্দেশ্যে নবান্নের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছে আন্তর্জাতিক সংস্থাটি। চলতি সপ্তাহে নবান্নের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ইউনেস্কোর প্রতিনিধিদের বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।

নবান্ন সূত্রের খবর, ইউনেস্কোর অধীনস্থ ‘ইউনেস্কো ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং’ এর আধিকারিকরা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। সেই চিঠি পাওয়ার পর রাজ্যের প্রশাসনিক প্রধান নবান্নের শীর্ষ কর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রের খবর, চলতি সপ্তাহেই ইউনেস্কোর এই সংস্থার সঙ্গে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা বৈঠকে বসতে চলেছেন। রাজ্যের সঙ্গে যৌথভাবে শিক্ষাব্যবস্থার কোন কোন ক্ষেত্রে তাঁরা কাজ করতে চান সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

উল্লেখ্য ইউনেস্কোর অধীনে থাকা ‘ইউনেস্কো ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং’ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার প্রসারে কাজ করে থাকে। প্রাথমিক শিক্ষা, বুনিয়াদি শিক্ষা-সহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে পড়ুয়াদের কী প্রয়োজন, সেই বিষয় সুপারিশ ও পরামর্শ দিয়ে থাকে এই সংস্থা।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ