বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হল উত্তর দিনাজপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,উত্তর দিনাজপুর : উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কর্ণজোরায় বিশ্ববাংলা শারদ সম্মান(Biswa Bangla Sarad Award) পুরস্কার তুলে দেওয়া হল পূজা কমিটি গুলিকে। জেলার ১২টি পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা সমাজ সচেতনতা বিষয়কে কেন্দ্র করে প্রতিটি বিভাগে তিনটি করে পুজো কমিটিগুলিকে শারদ সম্মানের জন্য মনোনীত করা হয়।

কর্ণজোড়ায় মাল্টিপারপাস হলে কমিটিগুলির নাম ঘোষণা করা হয়। পূজা কমিটির সদস্যদের হাতে ট্রফি, মিষ্টির প্যাকেট ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সেরা পুজো কমিটি গুলিকে ৫০ হাজার, সেরা মন্ডপে ৩০ হাজার, সেরা প্রতিমায় ২০ হাজার এবং সেরা সমাজ সচেতনতায় ১০ হাজার করে টাকা তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পুজোর আগেই প্রতিটি পুজো কমিটি ৭০ হাজার করে টাকা অনুদান পেয়েছে।

জেলার সেরা পুজো কমিটি হিসেবে মনোনীত হয়েছে, অরবিন্দ স্পোর্টিং ক্লাব, অনুশীলনী এবংইসলামপুরের নেতাজীপল্লী অ্যান্ড ব্লকপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি।সেরা প্রতিমায় সম্মানিত হয় রায়গঞ্জের চৈতালি ক্লাব, শাস্ত্রী সংঘ ও রুপাহার যুব সংঘ। সেরা মণ্ডপ হিসেবে ইসলামপুরের আদর্শ সংঘ, করনদিঘি ব্লক সার্বজনীন এবং সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সেরা সমাজ সচেতনতা হিসেবে সম্মানিত হয়েছে – হেমতাবাদ কালিবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি,বিপ্লবী ক্লাব এবং ইসলামপুরের কমল মেমোরিয়াল ক্লাব।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক হাসিন জেহেরা রিজভী, জেলাতথ্য সংস্কৃতি আধিকারিক অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট