বাড়ির বারান্দায় পড়ে দম্পতির রক্তাক্ত দেহ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তর দিনাজপুরের চোপড়ায় বাড়ির বারান্দা থেকে উদ্ধার এক দম্পতির রক্তাক্ত দেহ। প্রতিবেশি্দের দাবি, আত্মহত্যা করেছেন দম্পতি। তবে পরিবারের তরফে দাবি করা হয়েছে, খুন করা হয়েছে ওই দম্পতিকে। তবে পুরো বিষয়টি নিশ্চিত হতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, মৃত দম্পতির নাম প্রকাশ রায় ও পুষ্পা রায়। প্রকাশ ও পুষ্পা সোনাপুর বাজারে রামপাড়া এলাকার বাসিব্দা।প্রকাশ ও পুষ্পার একটি আট বছরের ছেলে রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে পুষ্পার ভাইয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছিলেন। ভাইয়ের স্ত্রীকে দেখতে গত সোমবার উত্তরবঙ্গ হাসপাতালে গিয়েছিলেন পুষ্পা।সেখান থেকে ফিরেও আসেন। কিন্তু তারপর থেকেই পুষ্পার সঙ্গে যোগাযোগ করতে পারছিলে্ন না তাঁর পরিবারের সদস্যরা। শেষপর্যন্ত পুষ্পার ভাই দিদিকে খুঁজতে এসে দেখেন, প্রকাশ ও পুষ্পার দেহ রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়ে রয়েছে।

ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, প্রকাশের সঙ্গে তাঁর ভাইয়ের জমি নিয়ে বিবাদ ছিল। জমি সংক্রান্ত বিবাদের জেরেই কি ওই দম্পতিকে খুন করা হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে তদন্তকারীদের অনুমান।  

 

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ