কালিয়াগঞ্জ ব্লকের উদগ্রামে পুজোয় নিয়ম মেনে বলি দেওয়া হয় সাদা পাঁঠা

Share:

নিজস্ব প্রতিনিধি,কালিয়াগঞ্জ : জমিদারবাড়ির কামানের দাগার শব্দ শুনে ষষ্ঠীর দিনে বসানো হতো ঘট। প্রায় ৪০০ বছরের পুরানো পুজোতে কামান দাগার শব্দ বাদে কিছু রীতি বজায় রয়েছে কালিয়াগঞ্জ ব্লকের উদগ্রামের দুর্গাপুজোয়। নিয়ম মেনে সাদা পাঁঠা বলি দেওয়া হয়। উত্তর দিনাজপুরের জমিদারবাড়ি আর কালিয়াগঞ্জের উদগ্রামের মাঝে এখন কাঁটাতার। সীমান্তঘেঁষা কালিয়াগঞ্জ ব্লকের উদগ্রামের দুর্গাপুজো এখনও ধুমধাম করে হয় পুজো।

অবিভক্ত দিনাজপুরের রাজবাড়িতে কামান দাগার শব্দ শুনে ষষ্ঠীর দিনে দুর্গাপুজোর ঘট বসত কালিয়াগঞ্জের উদগ্রামে। দেশভাগের পরে কাঁটাতারও সেই পুজোয় ব্যাঘাত আনতে পারেনি। পুজো কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, প্রায় ৪০০ বছর ধরে পুজো হয়ে আসছে। এখন জমিদারি নেই। কামান দাগার শব্দ আসে না। কিন্তু ষষ্ঠিতে ঘট বসে। নিয়ম মেনে গ্রামবাসীরা  নিরামিষ খেয়ে পুজোর আয়োজন করেন। গ্রামের মানুষ নিরামিষ খেয়ে পুজোর আয়োজন করেন। বলি হয় সাদা পাঁঠার। আগে খড়ের চালা দেওয়া মন্দির থাকলেও এখন পাকা মন্দির করা হয়েছে। পুজোর কয়েকটা দিন মুখোশ নাচ, চণ্ডীমঙ্গল পালাগানের আসর বসে। পুজো কমিটি জানিয়েছে, পুজোর পর দেবীর বিসর্জন হয়না। সারা বছর মন্দিরে পূজিত হন মা। জন্মাষ্টমীর পর প্রতিমা স্থানীয় পুকুরে বিসর্জন দিয়ে সেই কাঠামোতেই মায়ের মৃণ্ময়ী রূপ দেওয়া হয়।

পুরনো রীতি নীতি মেনেই পুজো হয়। গ্রামবাসীরা জানান, গ্রামে কারও বিয়ে হলে মন্দিরের সামনে ছাঁদনাতলা তৈরি করে বিয়ের অনুষ্ঠান হয়। বাড়িতে কোনও অনুষ্ঠান পুজো না দিয়ে করা হয়না। উত্তরবঙ্গে বিভিন্নপ্রান্ত থেকে এখানে ভক্তরা আসেন। এখন আগের মতো জমিদারবাড়ির কামান দাগার আওয়াজ না পেলেো বাকি নিয়ম মেনে চলা হয়।

অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা