ICDS কেন্দ্রে বাসি খিচুড়ি নিয়ে ধুন্ধুমার কাণ্ড রায়গঞ্জে

ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়শই শিশুদের বাসি খিচুড়ি দেওয়া হয়। এমনকি শনিবার থেকে পাত্রে জমে থাকা খিচুড়ি সোমবারও বিতরণ করা হয় বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা ICDS Center-এ খেতে দেওয়া হচ্ছে বাসি খিচুড়ি। আর সেই অভিযোগকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার রায়গঞ্জের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। স্থানিয় বাসিন্দা তথা অভিভাবকদের অভিযোগ, রান্নার সঙ্গে বাসি খিচুড়ি(Stale Khichuri) মিশিয়ে খাওয়ানো হচ্ছে বাচ্চাদের। বিষয়টি হাতেনাতে ধরে ফেলেছেন তাঁরা। তার পরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা(Teacher), সহায়িকার গায়ে সেই বাসি খিচুড়ি ছুঁড়ে দেন তাঁরা। ঘটনা ঘিরে তুমুল শোরগোল রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতর কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ, শনিবারের বাসি খাবার প্রায়শয়ই সোমবার খাওয়ানো হয় বাচ্চাদের। আর এই সপ্তাহে সোমবার ছুটি থাকায় আজ, মঙ্গলবার সেই শনিবারের বাসি খাবার আজকের রান্নায় মেশানো হয়েছে।

জানা গিয়েছে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়শই শিশুদের বাসি খিচুড়ি দেওয়া হয়। এমনকি শনিবার থেকে পাত্রে জমে থাকা খিচুড়ি সোমবারও বিতরণ করা হয় বলে অভিযোগ। এরপর মঙ্গলবারও সেই ৩ দিন ধরে পাত্রে জমে থাকা খিচুড়ি বিতরণ করতে গেলে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসীরা। এরপর কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে। বাসি খিচুড়ি ফেলে দিতে গেলে ওই খিচুড়ির বালতি কেড়ে নিয়ে হাতা দিয়ে কর্মীদের মাথায় ও শরীরে ঢেলে দেন বিক্ষোভকারীরা। বহু চেষ্টা করেও তাঁদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারেননি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী তথা শিক্ষিকা বিজলি সিংহ ও আরেক মহিলা কর্মী। তাঁদের মাথায়, গায়ে খিচুড়ি ভর্তি হয়ে যায়। যদিও বাসি খাবার দেওয়ার দায় সহায়িকার ওপর চাপিয়েছেন বিজলি সিংহ। তাঁর মন্তব্য, ‘আমি এভাবে খাবার মিশিয়ে দিতে বারণ করি। তবুও রাঁধুনি এমনটা করে। এতে আমার কোনও দোষ নেই। আমি অভিভাবকদের সেটাই বুঝিয়ে বলার চেষ্টা করেছি।’

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যাও জানিয়েছেন, এই কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে একাধিকবার এই অভিযোগ এসেছে। তাই এদের অন্যত্র স্থানান্তরিত করার দাবি জানিয়েছেন তিনি। খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে ঘটনার তদন্ত শুরু করেছেন সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, ‘এই ঘটনার জন্য যে বা যারা জড়িত তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে। বিজলি সিংহ দাবি করেছেন তিনি আগে এই ধরনের ঘটনা ঘটতে দেখেছেন। রাঁধুনিদের এই ধরনের কাজ করতেও নিষেধ করেছেন। কিন্তু এই বিষয়ে উনি আমাদের কিছু জানাননি। কেন উনি এই ধরনের ঘটনা চেপে গেলেন সেটাও খতিয়ে দেখা হবে।’

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট