বিশ্বভারতী কাণ্ডে উপাচার্যের বিরুদ্ধে টুইট অনুপমের, মাঠে তৃণমূলও

বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ঘটনা ঘোরালো হয়ে উঠেছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অমানবিক পদক্ষেপে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়(Viswabharati University)। নেপথ্যে বিশ্বভারতীর পাঠভবনের(Pathbhawan) একাদশ শ্রেনীর ছাত্র অসীম দাসের(Ashim Das) মৃত্যু। গত বৃহস্পতিবার সকালে পাঠভবনের ছাত্রাবাসে অসীমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একদম নার্সারি থেকেই বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রাবাস থেকে পড়াশোনা করত অসীম। পড়াশোনাতে ভালোই আগ্রহ ছিল তাঁর। পুলিসের প্রাথমিক অনুমান, প্রেমে টানাপোড়েনের জেরে আত্মহত্যা করেছে অসীম। কিন্তু অসীমের পরিবারের দাবি, তাকে র‍্যাগিং করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই মৃত্যুর ঘটনা ঘিরেই এখন উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্বভারতী। ঘটনা ঘোরালো হয়ে উঠেছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর(Vidyut Chakrabarty) অমানবিক পদক্ষেপে। যার জেরে উপাচার্যের বিরুদ্ধে টুইট করতে বাধ্য হয়েছেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক ও বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরাও(Anupam Hajra)।  

শুক্রবার সকাল থেকেই অসীমের দেহ নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রনর্তীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান অসীমের বাবা-মা সহ তার পরিবারের সদস্যরা। এমনকী অসীমের দেহ নিয়ে শান্তিনিকেতন থানাতেও বিক্ষোভে সামিল হন তাঁরা। পাশাপাশি বিশ্বভারতীর সাধারণ পড়ুয়ারাও ওই বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভের কারণ হিসাবে অসীমের পরিবারের দাবি ছিল, মৃত্যুর ঘটনায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোনও তদন্ত কমিটি গঠন করেনি৷ এমনকী তাঁদের সঙ্গেও কোনও সহযোগিতাও করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে সব থেকে বেশি ক্ষোভ চড়ে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে উপাচার্যের বাসভবনে গিয়েও তাঁর দেখা পাননি অসীমের বাবা-মা। উপাচার্য কার্যত তাঁদের সঙ্গে দেখা করতেই চাননি। তাঁর এহেন অমানবিক পদক্ষেপে এখন নিন্দার ঝড় উঠেছে রাজ্যের শিক্ষামহলের পাশাপাশি সমাজের সর্বস্তরে। সেই ঘটনায় এদিন টুইট করেছেন অনুপম হাজরাও। তিনি লিখেছেন, ‘বিশ্বভারতীতে ছাত্রের মৃত্যু যথেষ্ট বেদনাদায়ক। সদ্য সন্তানহারা বাবা-মায়ের ব্যাকুল আর্তির কথা মাথা রেখে উপাচার্যের উচিত ছিল অন্তত একবার ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করা। একজন শিক্ষকের কাছ থেকে অন্তত এটুকু মানবিকতা কাম্য।’

শুক্রবার রাতে অসীমের বাবা-মার সঙ্গে উপাচার্য দেখা করতে না চাওয়ার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অসীমের দেহ নিয়ে উপাচার্যের বাস ভবনের গেটের তালা ভেঙে ঢুকে পড়েন ছাত্রছাত্রীরা। মৃতদেহ রাখা হয় বাসভবনের ক্যাম্পাসে। আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানিয়ে দেন, উপাচার্যকে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে হবে, নইলে আন্দোলন জারি থাকবে। সেই ঘটনায় উপাচার্য আবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হন এবং তাঁর জীবন বিপন্ন বলে তাঁকে অভিযোগও করেন। সেই অভিযোগের জেরে রাজ্যপাল রাতেই আবার টুইট করে জানান, বিশ্বভারতীর উপাচার্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজ্যের মুখ্যসচিব বিষয়টি দেখুক। পরে নিজেই আবার টুইট করে ফের জানান, বীরভূমের জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। দেখা যায় রাতেই উপাচার্যের বাসভবনে পুলিশ এসে বেশ কয়েকজনকে আটকও করে।

একই সঙ্গে বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে, রাতেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি ভারচুয়াল বৈঠক করেছিলেন। অসীমের মৃত্যুর ঘটনা নিয়ে সেখানে আলোচনা হয়। ১৪ জনের একটি কমিটি গঠনও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কমিটির শনিবার সকাল ১১টা নাগাদ মৃত ছাত্রের বাবা, মা এবং দাদুর সঙ্গে বৈঠকে বসবে। যদিও এদিন সকালে দেখা যায় টিএমসিপি ও এসএফআই সমর্থিত ছাত্ররা বিক্ষোভ দেখিয়ে চলেছেন উপাচার্যের বাসভবনের সামনে। তাঁদের অভিযোগ, কেন উপাচার্য বেরিয়ে এসে মৃত ছাত্রের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন না, কেন পরিবারের পাশে দাঁড়ালেন না? দাবি পূরণ না হওয়া অবধি আন্দোলন চলবে। এদিকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে এদিনই জেলার নানুর থানার বনগাঁ গ্রামে অসীমের বাড়ি যাচ্ছে তৃণমূলের একটি বিশেষ প্রতিনিধিদল। দলে নেতৃত্বে থাকছেন বোলপুরে তৃণমূল(TMC) বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। দলে অনান্যদের মধ্যে থাকছেন নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝি ও সিউড়ি তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীও।

কলকাতা ঘোরানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমের টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ