ভোটার স্লিপকে ‘ভবিষ্যতের নথি’ বানাতে জেরক্স-এর দোকানে লম্বা লাইন শহরজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের চিরাচরিত প্রথায় এবার বড় বদল! রাজনৈতিক দলের দেওয়া স্লিপের চেয়েও এখন আমজনতার কাছে বেশি দামী হয়ে উঠেছে নির্বাচন কমিশনের সরকারি ভোটার স্লিপ (Voter Slip)। বুধবার ভোট দিতে যাওয়ার আগে তাই সকাল থেকেই পাড়ার জেরক্সের দোকানগুলিতে উপচে পড়া ভিড়। স্রেফ ভোট দেওয়া নয় বরং ভবিষ্যতের রক্ষাকবচ হিসেবে এই এক টুকরো কাগজকে ল্যামিনেশন করে আগলে রাখতে চাইছেন আট থেকে আশি?

নির্বাচনের আগে ভোটারদের বাড়িতে গিয়ে ভোটার স্লিপ (Voter Slip) পৌঁছে দেওয়া রাজনৈতিক দলগুলির দীর্ঘদিনের একটি প্রচলিত রীতি। প্রতিটি নির্বাচনের মতো এবারও বিভিন্ন দল নিজেদের উদ্যোগে ভোটারদের হাতে স্লিপ তুলে দিয়েছে। তবে এবারের ভোটে পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুথ লেভেল অফিসারদের (BLO) মাধ্যমে সরকারি ভোটার স্লিপ সরাসরি ভোটারদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে রাজনৈতিক দলের দেওয়া স্লিপের গুরুত্ব অনেকটাই কমে গিয়েছে বলে মনে করছেন অনেকে। ভোটের দিন ঘনিয়ে আসতেই সাম্প্রতিক ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ার পর এই স্লিপকে বৈধ ভোটারের পরিচয়ের সহায়ক প্রমাণ হিসেবে দেখছেন অনেকেই।

আরও পড়ুন: ভোট মিটে গেলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিলেন শাহ

সকাল থেকেই শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় ফটোকপি দোকানগুলিতে মানুষের লম্বা লাইন দেখা যায়। অধিকাংশই ভোটাররা স্লিপের (Voter Slip) একাধিক কপি তুলতে এসেছেন। কেউ দুই পাশের প্রতিলিপি তৈরি করছেন, কেউ আবার ভবিষ্যতের প্রয়োজন ভেবে অতিরিক্ত কপি সংরক্ষণ করছেন। অনেকে স্লিপ ল্যামিনেশন করিয়েও রাখছেন, যাতে তা দীর্ঘদিন অক্ষত থাকে। ভোটের আগে এই বিষয়টি রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক জনসভা থেকে ভোটারদের কমিশনের দেওয়া স্লিপ সংরক্ষণ করার পরামর্শ দেন। তাঁর বক্তব্য, এই নথি ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, তাই এটি যত্ন করে রাখা উচিত। উল্লেখযোগ্যভাবে, এবারের ভোটার তালিকা সংশোধনের সময় ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের সদস্যদের নাম ছিল কি না, সেটিকেও গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে ধরা হয়েছিল। ফলে ভোটার স্লিপ নিয়ে সাধারণ মানুষের সচেতনতা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। 

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি