পাইপলাইন ফাটা, দীর্ঘ ২ মাস জল সঙ্কটে পূর্বস্থলির ১০০ পরিবার

পূর্বস্থলির সাজিয়ারা এলাকার ঘটনা। সঙ্কটে এলাকার ১০০ টি পরিবার। পিএইচই-র লাইনফাটাতেই এই দুর্ভোগ। প্রশাসনের মুখাপেক্ষী অসহায় এলাকাবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ২ মাস ধরে জল নেই! তীব্র জলকষ্টে এলাকার বাসিন্দারা। প্রাণ ওষ্ঠাগত অবস্থা। নলকূপ থাকলেও নেই জল! পূর্বস্থলির সাজিয়ারা এলাকার ঘটনা। সঙ্কটে এলাকার ১০০ টি পরিবার। পিএইচই-র লাইনফাটাতেই এই দুর্ভোগ। প্রশাসনের মুখাপেক্ষী অসহায় এলাকাবাসী।

আবেদন শুধু পানীয় জলের (DRINKING WATER)। দীর্ঘ ২ মাস ধরে পানীয় জলের অভাবে ভুগছে পূর্বস্থলির মেড়তলা পঞ্চায়েতের সাজিয়ারা গ্রামের ১০০ টি পরিবার। অভিযোগ, পিএইচই (PHE)-র পাইপলাইন ফেটে গিয়েছে। আর এই কারণেই মিলছে না পরিশ্রুত পানীয় জল। জলকষ্টে ভুগতে হচ্ছে দীর্ঘ ২ মাস। পানীয় জল পরিষেবা আবার কবে স্বাভাবিক হবে, সেই চিন্তায় উদ্বিগ্ন গ্রামবাসীরা। জলকষ্টে জর্জরিত মানুষদের বাধ্য হয়ে কিনে খেতে হচ্ছে জল। কেউ কেউ আবার দূর থেকে সংগ্রহ করে আনছেন পানীয় জল।

প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসীরা। আবেদন জানানো হয়েছে একাধিক দফতরের কাছে। চাহিদা একটাই, পরিশ্রুত পানীয় জল। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘ ২ মাস অসহ্য জল যন্ত্রণায় ভুগে আসহায় তাঁরা। এই অবস্থায় জনপ্রতিনিধি ও আধিকারিকদের উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করার আবেদন জানিয়েছেন তাঁরা। দাবি, পিএইচই পাইপলাইন সারানো হোক। সচল হোক নলকূপ ও কলগুলি।

কবে সমস্যার সমাধান হবে, তা জানতে পারেননি এলাকার বাসিন্দারা। উদ্বিগ্ন পঞ্চায়েত প্রধান। মেড়তলা পঞ্চায়েত প্রধান উদয় আঁশ এই প্রসঙ্গে বলেন, তিনি প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন জানিয়েছেন। আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে। পঞ্চায়েত প্রধান বলেন, আবারও আবেদন জানানো হবে। দ্রুত এই সমস্যার সমাধান করতে উদ্যোগী তিনি। ২ মাস এলাকাবাসীদের জলকষ্টে তিনি মর্মাহত বলেও জানান।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’