১৯ ডিসেম্বরে বঙ্গের বিজেপি সাংসদদের ছুটতে হবে দিল্লি, আসতে হবে শুভেন্দুকেও

উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপি সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী-ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পঞ্চায়েত নির্বাচন (PANCHAYET ELECTION)। তা নিয়ে ‘পরামর্শ’ দিতেই বঙ্গ বিজেপি’র সাংসদদের তলব করল কেন্দ্রের গেরুয়া শিবির। পাশাপাশি নির্দেশ, দিল্লি আসতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।

চলতি মাসের ১৯ ডিসেম্বর কেন্দ্র ও বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচন (LOKSABHA ELECTION) নিয়েও দেওয়া হবে বিশেষ বার্তা। ওই বৈঠকে থাকবেন বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি’র পর্যবেক্ষকরাও। উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপি সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী-ও। সাংসদদের নিয়ে বৈঠকে অবশ্যই থাকছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ (বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি) এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (বঙ্গ বিজেপি সভাপতি)। তবে তাঁদের সঙ্গে তলব করা হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। উল্লেখ্য, গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিরোধীদের অভিযোগ, কেউ শুধু বঙ্গ বিজেপি করে না। কেউ দিলীপ বিজেপি, কেউ সুকান্ত বিজেপি, কেউ বা শুভেন্দু বিজেপি করে।   

আরও পড়ুন: রাজ্যের প্রাপ্য একশো দিনের টাকা আটকাতে মারণ কামড় বঙ্গ বিজেপির! 

খবর ছিল, আগামী সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি যাবেন শুভেন্দু। অন্যদিকে, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের দ্বারস্থ হতে চান। সূত্রের খবর, এখনই ১০০ দিনের কাজের টাকা রাজ্যকে দিতে না করবেন তাঁরা। উল্লেখ্য, সুকান্ত এর আগে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর সঙ্গে বৈঠক করবেন ৮ ডিসেম্বর। তবে সেই সাক্ষাৎ করেননি অমিত শাহ।

বঙ্গ বিজেপি’তে (BJP) বারবার উঠে এসেছে গোষ্ঠীদ্বন্দ্ব। তার ওপরে লেগেছে গেরুয়া শিবির ছাড়ার হিড়িক। পথে নেমে আন্দোলনের ধার কমেছে বিজেপি’র। তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর ২০২৪ সালেই লোকসভা নির্বাচন। তার আগে কি ‘একসঙ্গে’ থাকার বার্তা দেওয়া হবে বঙ্গ বিজেপি নেতৃত্বকে? পাঠ দেওয়া হবে ‘বাঙালি প্রিয়’ হওয়ার?

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ