চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সরকারি প্রকল্পের টাকা দিতে ঢিলেমি করছে ব্যাঙ্ক, কড়া বার্তা মুখ্যসচিবের

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে শুক্রবার রিভিউ মিটিং করেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে এই দিনের বৈঠকে ক্ষোভ  প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মেলে। তবে ব্যাঙ্কগুলি পরিষেবা দিতে দেরি করছে। এতে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। জানা গিয়েছে, মুখ্যসচিব সবচেয়ে বেশি উষ্মা প্রকাশ করেছেন উত্তরবঙ্গের একটি ব্যাঙ্ককে নিয়ে।

উল্লেখ্য, ব্যাঙ্কের (BANK) মাধ্যমে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয়। এদিনের বৈঠকে বিভিন্ন ব্যাঙ্ক সংস্থাগুলিকে উদ্দেশ্য করে মুখ্য সচিবের প্রশ্ন, কেন দেরি করা হয়? উল্লেখ্য, এদিন মৎস্যজীবী ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিষেবা নিয়ে বেশি উষ্মা প্রকাশ করেন মুখ্য সচিব। তাঁর প্রশ্ন, অনুমোদনের জন্য এত দীর্ঘ সময় লাগে কেন? শুধু তাই নয়, নবান্নের শীর্ষ আধিকারিকদের প্রশ্ন ছিল, বিভিন্ন সরকারি প্রকল্পে ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেই কেন সুদের পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে? উল্লেখ্য, ৪১ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্যে এখনও পর্যন্ত ব্যাঙ্ক অনুমোদন করেছে ৩৭ হাজার।

নবান্নের (NABANNA) নির্দেশ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্পগুলির অনুমোদন যেন সমস্ত ব্যাঙ্ক আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দিয়ে দেয়। উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘দুয়ারে সরকার’।

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

‘উদ্ধব–স্ট্যালিন–অখিলেশ–তেজস্বী আমার সঙ্গে যোগাযোগ করেছে’,‌ নয়া ইঙ্গিত মমতার

প্রাক্তনকে চড় মারার চরম প্রতিশোধ! নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ