চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্ধ স্কুল খুলতে নয়া নীতি আনছে রাজ্য সরকার, বিধানসভায় ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বন্ধ রয়েছে অনেক স্কুল। সেই সমস্ত স্কুল খুলতে উদ্যোগী রাজ্য। আনা হচ্ছে নতুন আইন। মঙ্গলবার বিধানসভায় (BIDHAN SABHA) এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী (EDUCATION MINISTER) ব্রাত্য বসু। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানিয়েছেন, জেলাশাসকদের কাছে স্কুল নিয়ে চাওয়া হয়েছে স্ট্যাটাস রিপোর্ট। চাওয়া হয়েছে স্কুলগুলির শিক্ষক কতজন, শিক্ষার্থী কত, শিক্ষক-শিক্ষিকা অনুপাত এবং স্কুলের অবস্থা ও কোন স্কুল কেন বন্ধ তা নিয়ে বিস্তারিত তথ্য।

মন্ত্রী বলেন, সমস্ত রিপোর্ট খতিয়ে দেখবেন তিনি। তারপর তা পাঠাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই রিপোর্ট দেখে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। স্কুল কেন বন্ধ তা জানতে ইতিমধ্যেই একাধিক সার্ভে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মন্ত্রী বলেন, বেশিরভাগ ক্ষেত্রে পড়ুয়া কম থাকার জন্যই স্কুল (SCHOOL) বন্ধ।

এদিন ব্রাত্য বসু বলেন, আদালতের নির্দেশে দীর্ঘ ৬ বছর পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। শূন্যপদ অনুযায়ী নিয়োগ হবে। কোন কোন বিভাগে কত শিক্ষক (TEACHER) পদ শূন্য, তা জানতে চাওয়া হয়েছে স্কুলগুলির কাছে। কোনও পদ ফাঁকা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ