প্রাথমিকে পঞ্চম দফার ইন্টারভিউ শুরু ১৬ জানুয়ারি থেকে

৬ জেলার চাকরিপ্রার্থীদের নিয়ে পঞ্চম দফার ইন্টারভিউ (Interview) শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬ জেলার চাকরিপ্রার্থীদের নিয়ে পঞ্চম দফার ইন্টারভিউ (Interview) শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। আগামী ১৬ জানুয়ারি থেকে পঞ্চম দফার ইন্টারভিউ শুরু করবে পর্ষদ। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে পর্ষদের তরফে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং বাঁকুড়া এই ৬ জেলার জন্য যারা আবেদন করেছেন, সেই সব প্রাথমিক (Primary) চাকরিপ্রার্থীদের নিয়ে আগামী ১৬ তারিখ থেকে পঞ্চম দফার ইন্টারভিউ শুরু করা হবে। প্রত্যেক জেলার জন্য আলাদা আলাদা তারিখ জানিয়ে দিয়েছে পর্ষদ। বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি পশ্চিম বর্ধমানের জন্য যে চাকরিপ্রার্থীরা আবেদন করেছেন, তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে। পশ্চিম মেদিনীপুরের জন্য যারা আবেদন করেছেন সেই সব চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১৭ জানুয়ারি এবং ১৮ জানুয়ারি। জলপাইগুড়ি জেলার জন্য যারা আবেদন করেছেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে ২৪ জানুয়ারি।

২৪ তারিখের পর ২৭ এবং ২৮ জানুয়ারি উত্তর দিনাজপুর জেলার জন্য যে চাকরিপ্রার্থীরা আবেদন জানিয়েছেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে। কোচবিহার জেলার জন্য যারা আবেদন জানিয়েছেন সেই সব চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৩০, ৩১  জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি। বাঁকুড়া জেলার জন্য যারা আবেদন জানিয়েছেন তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে ৭,৮,৯ ও ১০ ফেব্রুয়ারি। সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব শেষ করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

(ছবি প্রতীকী)

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের