মাধ্যমিক চলাকালীন মালদার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে মাধ্যমিক পরীক্ষা । আর সোমবার মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন । এই আবহে এবার মালদহে একাধিক মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গেলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।  সেখানে গিয়ে ব্যবস্থাপনা নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন  পর্ষদ সভাপতির।

তিনি বলেন,’ সামগ্রিকভাবে মালদা জেলা খারাপ নয়। তবে, কিছু অসাধুচক্র প্রশ্ন পাচার করার জন্য একাধিকবার মাধ্যমিক পরীক্ষার সময়  মালদহের নাম শিরনামে আসে। কিছু অসাধুচক্র পরীক্ষার্থীদের নানাভাবে প্রলোভন দিয়ে এই কর্মকাণ্ড চালায় ।’  সেইসঙ্গে পর্ষদ সভাপতি এও জানান,’ মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ায় ইতিমধ্যেই অনেকের পরীক্ষা বাতিল হয়েছে। এখনও পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে।’ পাশাপাশি জেলার পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও সন্তুষ্ট রামানুজ গঙ্গোপাধ্যায়।  

উল্লেখ্য, মাধ্যমিকে মালদার ১২২টি পরীক্ষাকেন্দ্রে চলছে মাধ্যমিক পরীক্ষা । তাই পরীক্ষা শুরুর আগে ও পরে প্রশ্নপত্রর ছবি বাইরে আসা রুখতে এ বার  কঠোর নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।  মালদা জেলাতেই ১৯টি ভেন্যু সহ প্রতিটি কেন্দ্রে  ৩৬ জন অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার নিয়োগ করা হয়েছে । তাঁরা মূলত মালদা প্রতিটি কেন্দ্রের ওপর নজর রাখবে ।  চলতি বছর মালদার    ২৮২টি স্কুলের ৪৭ হাজার ৯০০ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে । আর এই আবহে এবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। 

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের