হুল দিবসে একাদশ দ্বাদশের সব পরীক্ষা স্থগিত করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

হুল দিবসের জন্য বৃহস্পতিবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব পরীক্ষা স্থগিত করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুল দিবসের জন্য ৩০ জুন অর্থাৎ বৃহস্পতিবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব পরীক্ষা স্থগিত করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২৯ জুন অর্থাৎ বুধবার রাতে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার কোনও স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির কোনও থিওরি ও প্রাকটিক্যাল পরীক্ষা থাকলে তা বাতিল করতে হবে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বৃহস্পতিবার কোনও স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির থিওরি ও প্রাকটিক্যাল পরীক্ষা থাকলে তা বাতিল করতে হবে। বৃহস্পতিবার হুল দিবসের জন্য এই সিদ্ধান্ত সংসদের। তবে বাতিল হওয়া সেই পরীক্ষা পরে কোনও একদিন নিতে হবে সব স্কুলকে। সেটা সংসদের তরফে বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিতে হবে। বুধবার রাতে জারি হোওয়া ওই বিজ্ঞপ্তি ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে থাকা রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের।

পর্ষদের নির্দেশ ছিল, আগামী মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ ৬ জুলাইয়ের মধ্যে সব স্কুলকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পর্ব শেষ করতে হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা সেই মতো গত ২৮ জুন থেকে শুরু করা হয়েছিল। একইসঙ্গে বাকি থাকা পরীক্ষাগুলিও ৬ জুলাইয়ের মধ্যে শেষ করার জন্য পরীক্ষা গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল। ৩০ জুন কিন্তু হুল দিবস নিয়ে সংসদের তরফে আগে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। যার ফলে বহু স্কুল ওইদিনে পরীক্ষা ফেলেছিল। বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে সেই পরীক্ষা স্থগিত করতে বলল সংসদ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা